নজরবন্দি ব্যুরোঃ হাঁসখালি সহ রাজ্যের একাধিক ধর্ষণের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। কলকাতা হাইকোর্টের তরফেও নেওয়া হয়েছে কড়া পদক্ষেপ। এবার এই একাধিক ঘটনাবলী নিয়ে সরব হলেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, চোখ বন্ধ করে আপনার বাচ্ছার কথাটা ভাবুন। আপনি কয়েকদিন ঘুমাতে পারবেন না।
আরও পড়ুনঃ দেশে মূল্যবৃদ্ধির প্রকোপ, আর মোদি জানালেন গোটা বিশ্বেকে খাদ্য সরবরাহ করতে তৈরি ভারত


#WATCH | BJP MP Roopa Ganguly chokes as she talks about "atrocities against women in West Bengal" while drawing a parallel with her character Draupadi from Mahabharat saying she would constantly cry over 'Draupadi Chirharan' sequence pic.twitter.com/0ksvwoqGg4
— ANI (@ANI) April 13, 2022


বিজেপি সাংসদের কথায়, আমি দ্রৌপদীর অভিনয়ের পর আট দিন ঘুমাতে পারিনি। কারণ, যেভাবে সভার মধ্যে সবাই যখন হাসছিল তখন বিবস্ত্র হতে হয়েছিল। একজন মহিলাকে যদি জনসমক্ষে এভাবে বিবস্ত্র করা হয়, তাহলে তাঁর ওপর কি চলে। এমনও আমার দিন গেছে যে আমি হোটেলে এসে বারবার কেঁদে গেছি। আজ সেই ঘটনা মনে কর যেখানে পশ্চিমবঙ্গের যে সমস্ত মহিলাদের ওপর এই ঘটনা ঘটেছে। যারা বেঁচে রয়েছে তাঁরা কীভাবে প্রতিটা দিন কাটাচ্ছেন?

একইসঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের বক্তব্য, আমি দেশের সমস্ত মানুষকে বলতে চাই, আপনি নিজেদের বাচ্ছার কথা একবার চোখ বন্ধ করে ৩০ সেকেণ্ডের জন্য ভেবে দেখুন। আপনার মেয়ের সঙ্গে এই ঘটনা ঘটছে। আপনি দেখুন আগামী কতদিন আপনি ঘুমাতে পারবেন না। বাকিদের সঙ্গে যেটা হচ্ছে সেক্ষেত্রে কেন চুপ রয়েছেন? পশ্চিমবঙ্গবাসী কীভাবে চুপ রয়েছেন?
চোখ বন্ধ করে আপনার বাচ্ছার কথাটা ভাবুন, কেন একথা বললেন রূপা?

সম্প্রতি হাঁসখালির ঘটনাকে কেন্দ্র করে বেড়েছে রাজ্য রাজনীতির পারদ। হাইকোর্টের নির্দেশে তদন্তভার নিয়েছে সিবিআই। আগামী কয়েকদিন মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হবে বিজেপির ৫ মহিলা সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি।







