ক্ষীর খেতে কে না ভালোবাসে। দুধ খেতে অনেকে ভালোবাসে না। বিশেষ করে বাচ্চারা। তাই দুধের পুষ্টি মেটান ক্ষীরে। ক্ষীর খেতে অতি সুস্বাদু। আর এর থেকে দুধের সমান পুষ্টি ও পাওয়া সম্ভব। আজ আপনাদের এমন এক রাজকীয় রেসিপির সঙ্গে পরিচয় করবো। যা রান্না করে আপনি আপনার প্রিয়জনদের মানভঞ্জন করতে পারবেন। জানুন সেই গোলাপের ক্ষীরের রেসিপি।
চিংড়ি মাছের মালাইকারি তো বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। এক ধরণের রান্না খেয়ে খেয়ে মাঝে মাঝে মানুষের মুখে চরা পরে যায়। ত সেটা যতই ভালো হোক। তাই মাঝে মাঝে স্বাদে বদল আনতে একটু অন্য কিছু ট্রাই করুন। চেখে দেখুন পনিরের মালাইকারি।
গরমকাল চলছে। আর গরমকাল মানেই মাথায় আসে ফলের রাজা আমের নাম। আর এই সময় সবে আমে পাক ধরা শুরু করেছে। কাঁচা আমের স্বাদ তো অনেক নিয়েছেন। আমের চাটনি, আচার , টক অনেক আবার পাকা আমের স্বাদকে আরও উপভোগ করতে মিষ্টি পাকা আম দিয়ে বানিয়ে ফেলুন আমদই।
আমসত্ত্ব বাচ্ছা থেকে বড় সকলেরই একটি প্রিয় খাবার। ভারত, বাংলাদেশ দুই দেশেই এর ভালো কদর। আর এই আমের তৈরি আমসত্ত্বের স্বাদের জুড়ি মেলাও ভার। কাঁচা বা পাকা সবধরনের আম দিয়েই আমসত্ত্ব তৈরি করা হয়। সাধারন বেশির ভাগ মানুষ বাজার চলতি আমসত্ত্ব কিনে খায়। কিন্তু আপনারা চাইলেই খুব সহজে বাড়িতেই এক্কেবারে দোকানের মতো আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন।
মাংসের মেটে অনেক মানুষ খেতে পছন্দ করেননা। তবে মেটে শরীরের জন্য অত্যন্ত উপকারী। যাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কম হয় তাদের ডাক্তার মেটে খাবার পরামর্শ দেন। বাচ্চারাও মেটে খেতে বিশেষ পছন্দ করে না। তবে এই ভাবে রান্না করে দেখুন মেটে খেতে অনেক সুস্বাদু হবে।
বাড়িতে কোনো বিশেষ অনুষ্ঠান হলে বা বিশেষ অতিথি আসলে বাঙালির একমাত্র প্রিয় পদ হচ্ছে মটন। কিন্তু সব সময় সেই একই মটন কষা না বানিয়ে। প্রিয়জনকে একটু অন্য ভাবে মটন রান্না করে দিন। দেখে নিন সেই রেসিপি।