নজরবন্দি ব্যুরো: চিংড়ি মাছের মালাইকারি তো বহু প্রাচীন কাল থেকে চলে আসছে। এক ধরণের রান্না খেয়ে খেয়ে মাঝে মাঝে মানুষের মুখে চরা পরে যায়। ত সেটা যতই ভালো হোক। তাই মাঝে মাঝে স্বাদে বদল আনতে একটু অন্য কিছু ট্রাই করুন। চেখে দেখুন পনিরের মালাইকারি।
উপকরণ
পনির
নুন
হলুদ
লঙ্কা গুড়ো
জিরে
তেজপাতা
শুকনো লঙ্কা
এলাচ
দারচিনি
পেঁয়াজ
আদা
রসুন
টমেটো
চার মগজ
নারকেল
পোস্ত
চিনি
গরম মশলা

প্রণালী
প্রথমে বাজার থেকে ফ্রেস পনির এনে নিন। এরপর পনির গুলো কে ছোট ছোট চৌকো টুকরো করে কেটে দিন। এরপর পনির গুলোতে নুন এবং হলুদ মিশিয়ে নিন। এরপর কড়াইতে অল্প একটু তেল গরম করে নিন। এরপর পনির গুলো ভালো করে ভেজে নিন। এরপর পনির গুলো আলাদা তুলে নিতে হবে।

এরপর কড়াই তে আরো একটু তেল নিয়ে নিতে হবে। এরপর তেল গরম হলে তার মধ্যে একে একে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, তেজপাতা, জিরে ফোরণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এরপর ভালো করে ভেজে টেজে যখন একটা সুন্দর গন্ধ ছাড়বে তখন পিয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, টমেটো বাটা একে একে যোগ করুন।
চিংড়ির মালাইকারি তো অনেক হলো, আবার এই পদটি চেখে দেখুন

এবং নাড়তে থাকুন এর পর সমস্ত উপকরণ গুলো ভালো করে কষিয়ে নিন। এরপর মশলা থেকে তেল ছেড়ে দিলে ওই মশলার মধ্যে নারকেলের দুধ দিয়ে দিন। এরপর ভালো করে ফুটিয়ে দিন।এরপর পোস্ত এবং চারমগজ বাটা যোগ করুন এরপর ভালোকরে আরো কয়েক মিনিট নাড়াচাড়া করে নিন। এরপর ওই মশলার মধ্যে পনির গুলো দিয়ে দিন। এবং কয়েক মিনিট নেড়েচেড়ে। ঢাকা দিয়ে রাখুন। এরপর কিছুক্ষন পর মাখা মাখা হয়ে এলে ওপর থেকে গরম মশলা ছড়িয়ে সার্ভ করে নিন।







