Bharta Recipe: পান্তার সঙ্গে ভর্তার জুড়ি মেলা ভার, রইল রেসিপি…

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এপার বাংলা হোক বা ওপার বাংলা! বাঙালির প্রথম থেকেই ভর্তার প্রতি একটা আলাদাই টান থাকে। গরম ভাত হোক বা পান্তা, মাংস হোক বা মাছ, ভর্তা সব কিছুর সঙ্গে অসাধারণ সুন্দর খেতে লাগে। তাহলে আর দেরি না করে দুপুরে মেনুতে পরিবেশন করুন এই ভর্তার গুলো… রইল রেসিপি….

আরও পড়ুন: Sweet Recipe: কবিগুরুর পছন্দের ফুলকপির সন্দেশ, রবি-বারে বাড়িতেই বানিয়ে ফেলুন

, মুসুর ডালের ভর্তার রেসিপি: সেদ্ধ করে রাখা মুসুর ডাল- ১ কাপ, পেঁয়াজ কুচি- দেড় চামচ, লঙ্কাকুচি- ১ চামচ, ঘি-১ চামচ, নুন, ধনেপাতা কুচি- ১ চামচ
কিভাবে বানাবেন: প্রথমে মুসুর ডাল সেদ্ধ করে নিন। এবার এর সঙ্গে পেঁয়াজ, লঙ্কা, নুন আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো দিয়ে মেখে নিন। কড়াইতে ঘি গরম করে ধনেপাতা দিন। শেষে এই ডাল মাখা দিয়ে নেড়ে নিলেই তৈরি হবে ডাল ভর্তা।

পান্তার সঙ্গে ভর্তার জুড়ি মেলা ভার, বানিয়ে নিন রেসিপি গুলি
পান্তার সঙ্গে ভর্তার জুড়ি মেলা ভার, বানিয়ে নিন রেসিপি গুলি

২, শিম ভর্তার রেসিপি: শিম- ২৫০ গ্রাম, রসুন কুচি- ৩ চামচ, কাঁচা লঙ্কাকুচি- ২ চামচ, পেঁয়াজ কুচি- ৩ চামচ, নুন-স্বাদমত, সরষের তেল- ১ চামচ
কিভাবে বানাবেন: প্রথমে সরষের তেলে সিম ভালভাবে ভেজে নিন। সিম গুলো তুলে এই তেলে পেঁয়াজ, রসুন কুচি, কাঁচালঙ্কা কুচি আর স্বাদমত নুন মিশিয়ে নিন। এবার সবকিছু ভাজা হয়ে গেলে মিক্সিতে কিংবা শিলনোড়াতে বেটে নিলেই ভর্তা তৈরি।

পান্তার সঙ্গে ভর্তার জুড়ি মেলা ভার, বানিয়ে নিন রেসিপি গুলি

৩, রসুন ভর্তার রেসিপি: রসুন- ২৫০ গ্রাম, পেঁয়াজ কুচি- ১ কাপ, ধনেপাতা- ১/৪ কাপ, কাঁচালঙ্কা- ৪ টে, শুনকো লঙ্কা- ২ টো, সরষের তেল- ১ চামচ, নুন- স্বাদমত
কিভাবে বানাবেন: প্রথমে রসুনের কোয়া প্রথমে মাঝারি আঁচে ভেজে নিন। এবার নামিয়ে ঠান্ডা করে রসুন চটকে নিন। আবার ফ্রাইং প্যানে সরষের তেল গরম করুন। ওর মধ্যে শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি দিন। নেড়েচেড়ে লঙ্কাকুচি, নুন, ধনেপাতাকুচি দিয়ে আরও কিছুক্ষণ ভাজুন। ভাজা হলে রসুনের মধ্যে সবটা দিয়ে ভাল করে মেখে নিন। ঝাল খেতে পছন্দ করলে এক চিমটে লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন।

পান্তার সঙ্গে ভর্তার জুড়ি মেলা ভার, বানিয়ে নিন রেসিপি গুলি

পান্তার সঙ্গে ভর্তার জুড়ি মেলা ভার, বানিয়ে নিন রেসিপি গুলি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত