নজরবন্দি ব্যুরো: আজ ২৫ বৈশাখ। এই দিনটি বাঙালির আবেগের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। দেশের বিভিন্ন রাজ্যে পালিত হচ্ছে রবীন্দ্রজয়ন্তী। আজকের দিনে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ। সাহিত্যপ্রেমী হওয়ার পাশাপাশি রবীন্দ্রনাথ ছিলেন ভোজনরসিক। আর ঠাকুরবাড়ির খাওয়াদাওয়া মানেই বিশাল আয়োজন। তবে জানেন কি ফুলকপি দিয়ে তৈরি মিষ্টি কবিগুরু খুব পছন্দ করতেন। আজ রবি-বারে বাড়িতেই বানিয়ে ফেলুন এই রেসিপি।
আরও পড়ুন: Special Recipe: বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং! মেনুতে রাখুন ঐতিহাসিক সরষে চিকেন


উপকরণ:
ফুলকপি – ৩-৪ টে।
ঘি- ১ টেবিল চামচ।
দুধ – ১/২ কাপ।
ক্ষোয়া ক্ষীর- ১/২ কাপ।
চিনি, নুন – স্বাদ মত।
জাফরান – সামান্য পরিমাণে।
ড্রাই ফ্রুটস – ১/২ কাপ।



পদ্ধতি-
প্রথমে হাফ কাপ দুধে জাফরান দিয়ে ভিজিয়ে রাখতে হবে। ফুলকপি কেটে ভালো করে ধুয়ে পাঁচ-সাত মিনিট সেদ্ধ করে নিন। জল ঝড়িয়ে মিক্সিতে সেদ্ধ ফুলকপিগুলি দিয়ে ব্লেন্ড করে নিন।
এবার গ্যাসে একটি পাত্র বসিয়ে জাফরান মেশানো দুধ, ক্ষোয়া ক্ষীর দিয়ে ভালো করে নাড়তে হবে। এরপর চিনি ও ড্রাই ফ্রুটস দিয়ে ঘন হওয়া পর্যন্ত ফুটিয়ে নিন। মিশ্রণটি একটি পাত্রে ঢেলে ঠান্ডা করতে হবে। সবশেষে সন্দেশের মত কেটে পরিবেশন করুন।

ফুলকপি দিয়ে তৈরি এই মিষ্টি কবিগুরু খেতে খুব ভালোবাসতেন। অনেকেই তাই এই মিষ্টিকে কবিগুরু সংবর্ধনা মিষ্টি বলত। আজকের এই বিশেষ দিনে সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন।
কবিগুরুর পছন্দের ফুলকপির সন্দেশ, সহজেই বানানো যাবে বাড়িতেই








