Special Recipe: বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং! মেনুতে রাখুন ঐতিহাসিক সরষে চিকেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সামনেই বিশেষ দিন আসছে? আর কাজের চাপে বাড়িতেই বিশেষ দিন উৎযাপনের সিদ্ধান্ত নিয়েছেন? কিন্তু প্রিয় মানুষের বিশেষ দিন অন্যরকম রান্না করার কথা ভাবছে? কিন্তু কি রাঁধবেন, বুঝে উঠতে পারছেন না? আর চিন্তার কারণ নেই! আপনাদের জন্য রইল চিকেনের এমন এক রেসিপি!

আরও পড়ুন: Hair care: চুলের নানান সমস্যায় নাজেহাল? সমাধান মিলবে পান পাতাতেই!

কি রেসিপি ভাবছেন তো? এটা হল ঐতিহাসিক সরষে চিকেন! যা কম উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে! পাশাপাশি সুস্বাদুও বটে। আমরা অনেকেই চিলি চিকেল, চিকেন কষা খেয়েছি! আবার সরষে দিয়ে ইলিশ-চিংড়ি ও খেয়েছি! কিন্তু কখনই কি আপনারা সরষে দিয়ে চিকেন খেয়েছেন? না খেয়ে থাকলে বিশেষ দিনে ডিনারে ট্রাই করে দেখুন চিকেনের এই দুর্দান্ত রেসিপি। চলুন জেনে নি, কীভাবে বানাবেন সরষে চিকেন!

বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং, ট্রাই করে দেখুন চিকেনের এই দুর্দান্ত রেসিপি
বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং, ট্রাই করে দেখুন চিকেনের এই দুর্দান্ত রেসিপি

উপকরণ
চিকেন ৫০০ গ্রাম
পেঁয়াজ কুচি ৫-৬ চামচ
আদা বাটা ২ চা চামচ
রসুন বাটা ২ চা চামচ
কাঁচা লঙ্কা বাটা ১ চা চামচ
সর্ষে বাটা ৪ চা চামচ
জোয়ান ১ চা চামচ
নুন পরিমাণমতো
হলুদ গুঁড়ো ২ চা চামচ
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ১ চা চামচ
চিনি স্বাদমতো
পাতিলেবু ১ টি
সর্ষের তেল পরিমাণমতো

বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং, ট্রাই করে দেখুন চিকেনের এই দুর্দান্ত রেসিপি

পদ্ধতি: প্রথমে একটি পাত্রে নুন, লেবুর রস, অল্প রসুন বাটা, অল্প সর্ষে বাটা দিয়ে চিকেন টাকে অন্তত ৩০ মিনিট ম্যারিনেট করে রাখুন। এরপর কড়াই বসিয়ে গরম হলে তাতে তেল দিন। তেল গরম হলে জোয়ান ফোড়ন দিন। এরপর ওই তেলে কুচোনো পিঁয়াজ লাল করে ভেজে নিন। এরপর একে একে রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে থাকুন।

বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং, ট্রাই করে দেখুন চিকেনের এই দুর্দান্ত রেসিপি

বিশেষ দিনে প্রিয় মানুষের সঙ্গে ডিনার প্ল্যানিং, ট্রাই করে দেখুন চিকেনের এই দুর্দান্ত রেসিপি

তারপরে কিছুটা কষানো হলে ম্যরিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো তেলে দিয়ে আবারও কষান। এই সময় আপনি স্বাদমতো নুন ও চিনি দিয়ে দিন। এরপরে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে বেটে রাখা সর্ষে বাটা ও লেবুর রস দিয়ে দিন। এবারে সামান্য জল দিয়ে মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রেখে দিন। মাংস সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন। শেষে উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দিলেই তৈরি সরষে চিকেন। রুমালি রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন এই সরষে চিকেন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন