রাজ্যজুড়ে লাগাতার ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। মাটিয়া, মালদহ, রায়গঞ্জ, হাঁসখালি সহ বোলপুরের ঘটনায় সারা বাংলা জুড়ে প্রভাব পড়তে শুরু করেছে। এবার ধর্ষণের বিরুদ্ধে যারা সরব হয়েছেন তাঁদেরকে আক্রমণ করলেন কবীর সুমন। তাঁর কথায়, রাজ্যজুড়ে ধর্ষণের বিরুদ্ধে নপুংসকদের আক্রমণ চলছে।
গত কয়েকদিন ধরে লাগাতার ধর্ষণের ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে চারটি ধর্ষণের ঘটনায় নজরদারি করতে দময়ন্তী সেনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে পার্ক স্ট্রিটের ধর্ষণ মামলার তদন্ত করেছিলেন।
হাঁসখালির রেশ কাটতে না কাটতেই আরও এক ঘটনার পুনরাবৃত্তি রায়গঞ্জে। বিস্কুটের লোভ দেখিয়ে প্রতিবেশী ৮ বছরের শিশুকে ধর্ষণ করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। রায়গঞ্জের শীতগ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা। ঘটনায় রায়গঞ্জ মহিলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
গণধর্ষিতা হলেই মিলবে ৬ লক্ষ, টাকা দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মুখবন্ধ করা হল পরিবারের! নাবালিকাকে গণধর্ষণকরে যৌনাঙ্গে ধারালো অস্ত্র ঢুকিয়ে মেরে ফেলা নতুন কিছুনা বরং মর্মান্তিক। ঠিক এরকমই একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে রাজস্থানের অলওয়ার জেলায়। নাবালিকাকে গণধর্ষণ করে যৌনাঙ্গে ঢুকিয়ে দেওয়া হল ধারালো অস্ত্র। রাজস্থানের অলওয়ার জেলায় এ সপ্তাহে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি ১৬ বছরের ওই নাবালিকা।