নজরবন্দি ব্যুরোঃ রাজ্যজুড়ে লাগাতার ধর্ষণের ঘটনায় সরব হয়েছেন বিরোধীরা। মাটিয়া, মালদহ, রায়গঞ্জ, হাঁসখালি সহ বোলপুরের ঘটনায় সারা বাংলা জুড়ে প্রভাব পড়তে শুরু করেছে। এবার ধর্ষণের বিরুদ্ধে যারা সরব হয়েছেন তাঁদেরকে আক্রমণ করলেন কবীর সুমন। তাঁর কথায়, রাজ্যজুড়ে ধর্ষণের বিরুদ্ধে নপুংসকদের আক্রমণ চলছে।
আরও পড়ুনঃ Jagdeep Dhankar: আজই দেখা করুন মুখ্যমন্ত্রী, হাইকোর্টের ঘটনায় তলব রাজ্যপালের


এদিন স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে কবীর সুমন জানিয়েছেন, “শুরু হয়ে গেছে ফোনে নপুংসকদের আক্রমণ “রাজ্যজুড়ে ধর্ষণের” বিরুদ্ধে। রাজ্যজুড়ে। গলার আওয়াজ আর কথা শুনেই বোঝা যায় চাড্ডি+মাকু। পারফেক্ট ক্লোন। ব্লক করতে করতে ক্লান্ত”।

স্যোশাল মিডিয়ায় কবীর সুমনের পোস্টের স্ক্রিনশট শেয়ার করে পাল্টা কটাক্ষ বিজেপির তারকা সদস্য রুদ্রনীল ঘোষের। তিনি জানিয়েছেন,“ওনার দৈন্যতার কফিনে শ্রদ্ধার শেষ পেরেকটা ঠুকে, ওনার লেখা লাইনেই বলব- দালাল দালালি করে, নেতা নেতাগিরি, দালালির আগুনে তুমি হয়েছ ভিখারি!”
রাজ্যজুড়ে ধর্ষণের বিরুদ্ধে নপুংসকদের আক্রমণ! বেফাঁস মন্তব্য কবির সুমনের

উল্লেখ্য, চলতি বছরেই এক সাংবাদিককে কুমন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন কবীর সুমন। যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। নেটিজেনরা কবীর সুমনের আচরণের প্রতিবাদ করতে শুরু করেন। পরে যদিও ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়ে নেন। নিজের ক্ষমা চাওয়ার পোস্টেই সুমন বুঝিয়ে দিয়েছিলেন, ক্ষমাপ্রার্থী হলেও বিজেপির মতো সংখ্যালঘু বিদ্বেষী দল এবং তাঁদের ‘সমর্থনকারী’ চ্যানেলকে গালিগালাজ করে অপরাধ করেননি।










