নজরবন্দি ব্যুরোঃ গত কয়েকদিন ধরে লাগাতার ধর্ষণের ঘটনা নিয়ে আলোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে। এরই মধ্যে চারটি ধর্ষণের ঘটনায় নজরদারি করতে দময়ন্তী সেনকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। এর আগে পার্ক স্ট্রিট ধর্ষণ মামলার তদন্ত করেছিলেন।
সাত বছর পর ফিরে এসে কলকাতা পুলিশের স্পেশাল কমিশনার পদে রয়েছেন দময়ন্তী সেন। বিগত দিনে নিরপেক্ষ তদন্ত করেছিলেন তিনি। এবার সমস্ত ধর্ষণের ঘটনায় নজরদারি রাখতে তাঁকেই নির্দেশ দিল আদালত। তবে গোটা বিষয়টির ওপর নজরদারি রাখতে না চাইলে আদালতকে সরাসরি জানাতে পারেন তিনি।

দেগঙ্গা, মাটিয়া, ইংরেজবাজার এবং বাঁশদ্রোণী, এই চার জায়গার ধর্ষণের ঘটনায় নজরদারি রাখবেন তিনি। যদিও বিচারপতির নির্দেশের মধ্যে হাঁসখালির ঘটনার উল্লেখ্য নেই। যা নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি।
মঙ্গলবার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব জানিয়েছেন, পরপর কয়েকদিন ধরে যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে বাকরুদ্ধ তিনি। মূলত গণধর্ষণের কথাটাই উল্লেখ করতে চেয়েছেন তিনি।
পার্ক স্ট্রিট ধর্ষণ মামলার তদন্ত করেছিলেন, দময়ন্তী সেনের নেতৃত্বে কমিটি গঠন

যদিও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের কথায়, কলকাতা সবচেয়ে নিরাপদ শহর। এখানে সবকিছুতেই রাজনীতি জড়িয়ে থাকে। যে সমস্ত ঘটনা ঘটেছে তাতে দুঃখিত। পরবর্তী শুনানি ২০ এপ্রিল।








