নজরবন্দি ব্যুরোঃ সোমবার হাঁসখালির ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তখনই জানিয়েছিলেন মঙ্গলবার হাঁসখালির নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। কিন্তু তার আগে মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই হাঁসখালি যাচ্ছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
আরও পড়ুনঃ তলানিতে দেশের কোভিড গ্রাফ, চিন্তায় রাখছে মৃত্যুর হার
তৃণমূল সূত্রে খবর, স্বয়ং মুখ্যমন্ত্রী তৃণমূল সাংসদকে নির্দেশ দিয়েছেন নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে। দোষীদের কঠোরতম শাস্তি দেওয়া হবে এই আশ্বাস দেবেন মুখ্যমন্ত্রীর তরফে।

গত ৪ এপ্রিল হাঁসখালির ঘটনায় ধর্ষণের শিকার হয় নাবালিকা। এরপর ৫ তারিখ মৃত্যু হয় তার। মৃত্যুর পর তৃণমূল নেতার তরফে জোর করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন মৃতার পরিবার। ঘটনায় তৃণমূল নেতার ছেলেক গ্রেফতার করা হয়েছে। পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনায় কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর নির্দেশ, হাঁসখালি যাচ্ছেন মহুয়া

ইতিমধ্যেই ঘটনার ওপর শুরু থেকে নজর রাখছেন বিধায়ক আশিষ বিশ্বাস এবং মুকুটমণী অধিকারী। আজই দুপুর ২ টো নাগাদ একাধিক বিধায়কদের সঙ্গে হাঁসখালি যাওয়ার কথা শুভেন্দু অধিকারীর।








