তলানিতে দেশের কোভিড গ্রাফ, চিন্তায় রাখছে মৃত্যুর হার

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বছর শুরুর করোনা ঢেউ সামলে বর্তমানে অনেকটাই নিয়ন্ত্রণে দেশের কোভিড পরিস্থিতি।বর্তমানে সময় এগোনোর সঙ্গে সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সুস্থতার হার। চলতি সপ্তাহের দ্বিতীয় দিনে একেবারে তলানিতে দেশের কোভিড গ্রাফ।

আরও পড়ুনঃ সকাল থেকেই খারাপ ভিভিপ্যাট, ভোট না শুরু হওয়ায় বিরক্ত সায়রা

আজ দেশের স্বাস্থ্য ও পরিবারকল্যান মন্ত্রকের তরফে উঠে আসা তথ্য অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় গোটা দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭৯৬ জন। গতকাল যেটি ছিল সাড়ে আঁটশোর কাছাকাছি।বিশেষজ্ঞদের অনুমান অনুসারে, চলতি বছরের আগস্ট মাসেই দেশে আছড়ে পড়তে পারে করোনার চতুর্থ ঢেউ। তবে সেইসবের আগে এখন অনেকটাই নিয়ন্ত্রণে দেশের কোভিড পরিস্থিতি।

তলানিতে দেশের কোভিড গ্রাফ, বাড়ছে মৃতের সংখ্যা 

Special COVID-19 ECHO Session #49 - African Society for Laboratory Medicine
তলানিতে দেশের কোভিড গ্রাফ, চিন্তায় রাখছে মৃত্যুর হার

স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৯৪৬ জন। যা গতকালের থেকে ১৭ জন বেশি। শতকরার হার অনুসারে ৯৮.৪৬ শতাংশের কাছাকাছি দাঁড়িয়েছে সেই পরিমান। বলতে গেলে ধীরে ধীরে অনেকটাই বদলেছে পরিস্থিতি। বেড়েছে সুস্থতার সংখ্যা। তবে মৃতের সংখ্যা নিয়েই প্রবল চিন্তায় চিকিৎসকেরা। গোটা দিনে করোনার কবলে প্রান গিয়েছে মোট ১৯ জনের। গতকাল যেটি ছিল দশের নিচে।

Coronavirus Disease (COVID-19): What Is It, Symptoms, Causes & Prevention

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর