Mamata Banerjee: হাঁসখালির ঘটনা কি লাভ অ্যাফেয়ার? খতিয়ে দেখার নির্দেশ মুখ্যমন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আপনি রেপ বলবেন না কি প্রেগনেন্ট বলবেন নাকি লভ অ্যাফেয়ার বলবেন…আমি পুলিশকে বলেছি, ঘটনাটি কী? ঘটনাটা খারাপ। গ্রেফতার হয়েছে। মেয়েটার নাকি লাভ অ্যাফেয়ার ছিল শুনেছি। হাঁসখালির ঘটনা প্রসঙ্গে সোমবার মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কী হাঁসখালির ঘটনা কি লাভ অ্যাফেয়ার? উঠছে প্রশ্ন।

আরও পড়ুনঃ Partha Chaterjee: পার্থ চট্টোপাধ্যায়ের সুপারিশ কমিটি বেআইনি, গ্রুপ ডি নিয়োগে চরম দুর্নীতি

তিনি আরও বলেন, মেয়েটি মারা গিয়েছে ৫ তারিখ। অভিযোগ দায়ের হয়েছে ১০ তারিখে। কেন আগে অভিযোগ দায়ের করলেন না। কেন বডিটা পুড়িয়ে দিলেন। আমি সবটা না জেনেই বলছি—আসলে রেপ হয়েছে, না প্রেগন্ট্যান্ট ছিল, নাকি অন্য কোনও কারণ ছিল, নাকি কেউ ধরে ধরে চড় মেরেছে, বা শরীরটা খারাপ হয়েছে? লাভ অ্যাফেয়ার্স তো ছিলই, বাড়ির লোকেরা তা জানত, পাড়ার লোকেরাও তো জানত। কাউকে না জানিয়ে মেয়েটির দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে। এখন কীভাবে তদন্ত করবে পুলিশ?

Unable to defeat politically, BJP using agencies against TMC: Mamata  Banerjee | Deccan Herald

মুখ্যমন্ত্রীর কথায়, ঘটনাটি দুর্ভাগ্যজনক। কিন্তু লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা, দেখতে হবে। শুনেছি দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একইসঙ্গে ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে হওয়ায় অভিযোগ উঠেছে তাঁর দলের বিরুদ্ধে।

তৃণমূল সুপ্রিমোর কথায়, তৃণমূলকে টানার কী দরকার? সবাই তো তৃণমূল। ছেলেটার বাবা তৃণমূল করে তো কি হয়েছে, রং না দেখে গ্রেফতার হয়েছে। ঘটনাটা খারাপ, কিন্তু গ্রেফতার হয়েছে। কিন্তু প্রথমেই কেন থানায় রিপোর্ট করা হয়নি? না জানিয়ে পুড়িয়ে দেওয়া হল কেন? শিশু সুরক্ষা অধিকার কমিশনকে মামলাটি দেখতে বলব, তদন্তের পরে কেসটা কি ছিল, সেটা আমরা জানাব।

হাঁসখালির ঘটনা কি লাভ অ্যাফেয়ার? প্রশ্ন মুখ্যমন্ত্রীর 

হাঁসখালির ঘটনা কি লাভ অ্যাফেয়ার? প্রশ্ন মুখ্যমন্ত্রীর 
হাঁসখালির ঘটনা কি লাভ অ্যাফেয়ার? প্রশ্ন মুখ্যমন্ত্রীর 

সোমবার অভিযুক্তকে আদালতে পেশ করা হয়। তখন সাংবাদিকদের উদ্দেশ্যে অভিযুক্ত জানায়, আমার বার্থডে পার্টি ছিল। কিন্তু আমি কিছু করিনি। আমার সঙ্গে সম্পর্ক ছিল। তাই আমাকে পুলিশ গ্রেফতার করেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন