দীর্ঘ সময় ধরে চলছে অনশন অবস্থান জারি রেখেছেন হবু শিক্ষকরা। এখন লাগাতার অনশনেও মিলছে না উত্তর। ব্রেন স্ট্রোক অথবা আত্মহত্যায় মৃত্যু হচ্ছে হবু শিক্ষকদের। আন্দোলনকারী হবু শিক্ষকদের দাবী, স্কুল সার্ভিস কমিশন নিজের গেজেটকে মান্যতা দিয়েই রেশিও মেনে ১:১.৪ অনুপাতে নিয়োগ করে আইনি পথে মেধাতালিকাভুক্ত সকলের চাকরী সুনিশ্চিত করুক।
চোখে কালো কাপড় বেঁধে ২৪ বছরের বাবু দলুই এর জন্য ২৪ মিনিট নীরবতা পালন করেন চাকরিপ্রার্থীরা। এই হত্যাযজ্ঞের দায় কাদের? আইন কি পারবে তাদের খুঁজে বের করে শাস্তি দিতে? এই প্রশ্ন সামনে রেখে শোকপালন করেন তাঁরা।
স্পেশাল ট্রেনে উঠতে পারছেন না সাধারণ যাত্রীরা, প্রতিবাদে সোনারপুরে ট্রেন অবরোধ। করোনার বাড়বাড়ন্তে বন্ধ হয়েছে যাত্রী পরিষেবা। দীর্ঘ এক মাসের বেশি সময় বন্ধ বাস থেকে লোকাল ট্রেন। অল লোকাল ট্রেন বন্ধ হওয়াতেই রুজি-রুটির টান পড়েছে বেশ কিছু মানুষের। কিন্তু করো না আবহে সব লোকাল ট্রেন না চললেও চলছে কিছু স্পেশাল ট্রেন যাতে নির্ধারিত পরিষেবার সঙ্গে যুক্ত কিছু যাত্রী একমাত্র যাত্রা করতে পারছেন এই ট্রেনে।
এবার বেসুরো রূপা গাঙ্গুলী! তবে কি আরও এক নেত্রী কে হারাতে চলেছে রাজ্য বিজেপি? মুকুল রায় তৃণমূলে যোগদানের পর থেকেই রাজ্য রাজনীতিতে ভোট-পরবর্তী দলবদল এর খেলা শুরু হয়ে গেছে। বিজেপির অনেক নেতা বিধায়ক সাংসদ নাকি যোগাযোগ করছেন তৃণমূল নেতৃত্বের সাথে। তাদের মধ্যে যেমন আছে রাজীব বন্দ্যোপাধ্যায় যেমন আছে সব্যসাচী দত্ত , তেমনি অনেক বিজেপি কর্মী সমর্থক।