নজরবন্দি ব্যুরো: হারতে চান না, দলত্যাগী প্রার্থীর ওপর অনাস্থা এনে বিক্ষোভ গোঘাটের BJP সমর্থকদের ।আগামী ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে রাজ্যের নির্বাচনের প্রথম দফা। তার আগেই একে একে সব দলই প্রকাশ করছে নিজেদের প্রার্থী তালিকা। তৃণমুল কংগ্রেস একই দিনে ২৯১ টি আসনের প্রার্থী নাম ঘোষণা করেছে। বাকি দল একে একে প্রকাশ করছে নিজদের প্রার্থী তালিকা।
আরও পড়ুনঃ বাড়ি বন্ধক থেকে মায়ের অলঙ্কার বিক্রি, অদম্য জেদ নিয়ে সারদার টাকা ফেরাছেন কুণাল ঘোষ


কিন্তু বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর আবার পুনরাবৃত্তি ঘটছে একই ঘটনার। একে একে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষোভ। প্রার্থী পছন্দ না হওয়ায় বিক্ষোভ শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। কোথাও ইস্যু বহিরাগত, কোথাও প্রার্থী না পসন্দের কারণ হল নব্য বিজেপি। এই মুহূর্তে বিজেপির প্রথম সারির নেতাদের অধিকাংশই হলের অন্য দলের দলত্যাগীরা। আর তাঁদের প্রার্থী করায় শুরু হয়েছে গোষ্ঠী কোন্দল। আদি বিজেপির ক্ষোভ ,যাঁরা এতদিন দলের হয়ে কাজ করছেন তাঁদের ছেড়ে অন্য দল থেকে আসা নেতা দের প্রার্থী করছে দল।
আর তাতেই শুরু হয়েছে বিক্ষোভ। রাস্তা অবরোধ থেকে রেললাইনে শুয়ে পড়া, প্রার্থী নাম বদেলে বিক্ষোভের নতুন রূপ দেখাচ্ছে আদি বিজেপি সমর্থকেরা। পাঁচলার প্রার্থী পছন্দ না হওয়ায় ইতিমধ্যেই সমর্থকেরা বিক্ষোভ দেখিয়েছিলেন হেস্টিংসে। এবার গোঘটে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি সমর্থকরা। গোঘাটে বিজেপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে প্রাক্তন বাম নেতা বিশ্বনাথের নাম। প্রার্থী নাম ঘোষিত হতেই বিক্ষোভ ফেঁটে পড়েন স্থানীয় বিজেপির সমর্থকেরা। মঙ্গলবার আরামবাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় সদস্য নাগেশ্বর পান্ডে সাংগঠনিক বৈঠকে যাওয়ার সময় তাঁকে কলো পতাকা দেখান সমর্থকরা। দাবি ওঠে প্রার্থী বদলের। প্রার্থী না পসন্দ তত্বে সেখানের সমর্থকেরা বলছেন বিশ্বনাথ কারক প্রাক্তন ফরওয়ার্ড ব্লক কর্মী, এখানে তিনি ভোট দাঁড়ালে লোকসভা নির্বাচনে এগিয়ে থাকা কেন্দ্র পিছিয়ে যাবে।
হারতে চান না, দলত্যাগী প্রার্থীর ওপর অনাস্থা এনে বিক্ষোভ গোঘাটের BJP সমর্থকদের ।জেতা কেন্দ্রে জেনে শুনে নিশ্চিত হারের মুখ দেখতে চান না তাঁরা। সেই কারণেই অনাস্থা পেশ করছেন তাঁরা। তবে যাঁকে ঘিরে এই বিক্ষোভ সেই প্রার্থী বিশ্বনাথ কারক জানিয়েছেন, দল বুঝে শুনে তাঁকে প্রার্থী করেছেন, বিজেপিকে জেতানোই একমাত্র লক্ষ্য তাঁর। বাকি বিক্ষোভ নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন তিনি।









