ত্রিপুরায় প্রার্থীদের ওপর হামলা, প্রশাসনের দ্বারস্থ তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২৫ নভেম্বর ত্রিপুরার পুরসভা নির্বাচন। ককবরক রাজ্যে পা বাড়িয়ে এবার নির্বাচনী ময়দানে নামতে চাইছে তৃণমূল। কিন্তু সেই রাজ্যেও বিজেপি বনাম তৃণমূলের দ্বন্দ্ব বর্তমান। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই ত্রিপুরায় প্রার্থীদের ওপর হামলা। অভিযোগ তুলে বৃহস্পতিবার প্রশাসনের দ্বারস্থ তৃণমূল।

আরও পড়ুনঃ ত্রিপুরায় খুঁটি শক্ত করতে বিশেষ দল, সঙ্গে দসর অভিষেক

এদিন সকালবেলাতেই প্রশাসনের দ্বারস্থ হন সুবল ভৌমিক এবং সুস্মিতা দেবরা। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির কনভেনর সুবল ভৌমিক জানান, “রাজ্যে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পর থেকেই বিভিন্ন জায়গায় হিংসার ঘটনা লেগেই রয়েছে। সারা ত্রিপুরা জুড়ে ভয়ঙ্কর পরিস্থিতি গড়ে তোলা হয়েছে। বুধবার এক তৃণমূল প্রার্থীর বাড়িতে হামলা চালানো হয়, জিনিসপত্র ভাঙচুর করা হয়। সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার প্রশাসনের দ্বারস্থ হয় তৃণমূল“।

তাঁর অভিযোগ, “এত কিছুর পরেও প্রশাসন নীরব দর্শকে ভূমিকায় রয়েছে। তাই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। গোটা বিষয়টি খতিয়ে দেখা হবে। এমনটাই আশ্বস্ত করেছে ত্রিপুরা পুলিশ”।

ত্রিপুরায় প্রার্থীদের ওপর হামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের

ত্রিপুরায় প্রার্থীদের ওপর হামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের 
ত্রিপুরায় প্রার্থীদের ওপর হামলা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিরোধীদের

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের রথ আটকে দেওয়ার পর অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের দিকে পা বাড়িয়েছে তৃণমূল। এর মধ্যে উল্লেখযোগ্য হল ত্রিপুরা। পাল্টা তৃণমূলকে আটকাতে কোমর বেঁধে নেমেছেন বিপ্লব দেব। তৃণমূলের তরফে অভিযোগ, ৩ থেকে ৮ তারিখের মধ্যে প্রায় ২৩ থেকে ২৪ জন প্রার্থীকে ভয় দেখিয়ে প্রার্থী পদ প্রত্যাহারের জন্য বাধ্য করেছে বিজেপি। কিন্তু বিজেপির লাল চক্ষুকে উপেক্ষা করেই নির্বাচনী ময়দানে নেমেছে ঘাসফুল শিবির। চলছে বাড়ি বাড়ি প্রচারের কর্মসুচি।

জানা গিয়েছে, ত্রিপুরার পুরভোটের ৩৩৪ টি আসনের মধ্যে ১১২ টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করতে চলেছে বিজেপি। ৭ টি নগর পঞ্চায়েত এবং পুরসভায় নেই বিরোধী কোনও প্রার্থী। প্রার্থীপদ প্রত্যাহার করেছে সিপি(আই)এম, কংগ্রেস, ফরোয়ার্ড ব্লক এবং তৃণমূল। এমনকি প্রার্থীপদ প্রত্যাহার করেছেন নির্দল প্রার্থীরাও। এবিষয়ে একযোগে সুর চড়িয়েছে বাম, কংগ্রেস এবং তৃণমূল। বিরোধীদের নিশ্চিহ্ন করার চেষ্টা করছে বিপ্লব দেবের সরকার অভিযোগ প্রত্যেকের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন