ত্রিপুরায় খুঁটি শক্ত করতে বিশেষ দল, সঙ্গে দসর অভিষেক

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  ত্রিপুরার পুরভোট-যুদ্ধের ময়দানে বাংলার ন’জন তৃণমূল নেতাকে এলাকাভিত্তিক ভাবে দায়িত্বে ভাগ করে দিলেন তৃণমূল। আগামী ২৫নভেম্বর ত্রিপুরায়  ভোট ঘোষনা হল। যার মধ্যে থাকছে ১৩টি পুরসভা ভোট এবং ৬টি নগর পঞ্চায়েতের ভোট। ভোটগ্রহণ হবে মোট ৩২৪টি ওয়ার্ডে । যার ফল ঘোষণা হতে চলেছে ২৮ নভেম্বর। বাংলার তৃণমূল এই প্রথম  ত্রিপুরার পুরভোটে অংশ নিতে ছলেছেন।

আরও পরুনঃ  প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ অনলাইন, কারা যেতে পারবেন কলেজে?

বুধবার সকালের বিমানেই ত্রিপুরায় পৌঁছে গিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার পাঁচ বিধায়ক-সহ দায়িত্ব পাওয়া ন’জন তৃণমূল নেতা । তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ ও রাজ্যসভার সাংসদ শান্তনু সেন সহ  প্রচারে যেতে পারেন তৃণমূলের সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়ও। আগরতলাত ত্রিপুরার রাজধানী শহর সেখানেও পুরভোট হচ্ছে এবার। এক বিধায়ক-সহ দু’জন তৃণমূল নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে আগরতলার নির্বাচনে।

আগরতলা পুরসভার ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ডে পরিচালনা করছেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিইউসি সভাপতি অভিজিৎ ঘটক। প্রথমবার বিধায়ক পদে বসেই নারায়ণ গোস্বামী ১৮ থেকে ৩৪ নম্বর ওয়ার্ডের ভোটের দায়িত্ব সামলাতে চলেছেন । বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়ে বিজেপি-র বিরুদ্ধে আগরতলা পুরসভার ৩৫ থেকে ৫১ নম্বর ওয়ার্ডের প্রচারে নামছেন প্রাক্তান বিজেপি সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা।

ত্রিপুরায় খুঁটি শক্ত করতে বিশেষ দল,পাঁচ বিধায়ক-সহ ন’জন তৃণমূল নেতা কে পাঠালেন তৃণমূল 

ত্রিপুরায় খুঁটি শক্ত করতে, বিশেষ দল পাঠাল তৃণমূল
ত্রিপুরায় খুঁটি শক্ত করতে বিশেষ দল, সঙ্গে দসর অভিষেক

লাভপুরের বিধায়ক অভিজিৎ মঙ্গলবার বলেছেন, “দল নির্দেশ দিয়েছে ত্রিপুরার পুরভোটের জন্য যেতে হবে। তাই স্পিকারের কাছে চিঠি দিয়ে ছুটির আবেদন করেছি।” পাঁচ জন বিধায়কই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে ছুটির আবেদন করেছিলেন। স্পিকার সেই আবেদন মঞ্জুর করেছেন এমনটাই খবর রয়েছে। ত্রিপুরার তৃণমূল নেতা আশিস লাল সিংহ বলেছেন, “পুরভোটে আমাদের সাহায্য করতে কলকাতা থেকে বেশ কয়েক জন নেতা আসছেন। তাঁদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আমরা পুরভোটে লড়াই করব।”

ত্রিপুরায় খুঁটি শক্ত করতে, বিশেষ দল পাঠাল তৃণমূল
ত্রিপুরায় খুঁটি শক্ত করতে বিশেষ দল, সঙ্গে দসর অভিষেক

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর