প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ অনলাইন, কারা যেতে পারবেন কলেজে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী দীর্ঘদিন পর আগামী ১৬ ই নভেম্বর থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুল কলেজ। আর তারই প্রস্তুতি চলছে তুঙ্গে। দীর্ঘদিন বন্ধ থাকার স্কুলগুলি ক্লাসরুম পরিষ্কার-পরিচ্ছন্ন করা স্যানিটাইজার করা সবকিছু করে ক্লাস রুম গুলিকে উপযুক্ত করার কাজ এই মুহূর্তে শুরু হয়ে গেছে। সরকারের নির্দেশিকা অনুযায়ী কারা কারা স্কুলে যাবে বা কলেজে যাবে তা নিয়েই গতকাল বৈঠক হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুনঃমাত্র ১০ টাকা থেকে শুরু, মার্স রিগলির গ্যালাক্সি ব্রান্ডের চকোলেট

সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, প্রথম সেমিস্টারের ক্লাস অফলাইনে হবে না। আপাতত অনলাইনেই পঠন-পাঠন চলবে তাদের। তবে ১৬ নভেম্বর থেকেই অফলাইন পঠন পাঠন শুরু হচ্ছে বিশ্ববিদ্যালয়ে। তৃতীয় সেমিস্টারের পড়ুয়ারা ক্যাম্পাসে এসে ক্লাস করবে। বড়ো বিভাগ অর্থাত্‍ যে বিভাগে পড়ুয়া সংখ্য়া বেশি সে ক্ষেত্রে অফলাইনের পাশাপাশি অনলাইনেও ক্লাস হবে।

আর যাদের পড়ুয়া সংখ্য়া কম, তাদের প্রত্যেককেই কলেজে আসতে হবে। জমায়েত এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাকটিক্যাল ক্লাস সব হবে অফলাইনে। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্ব তারা কী ভাবে অনলাইনে ও অফলাইনে মিলিয়ে ক্লাস করাবে।

প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য বরাদ্দ অনলাইন, কারা যেতে পারবেন কলেজে?

প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য খুলছে না কলেজ, কারা করতে পারবে কলেজ?
প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য খুলছে না কলেজ, কারা করতে পারবে কলেজ?

যাদবপুরের ক্ষেত্রেও নতুন পড়ুয়ারা আপাতত কলেজে যেতে পারবে না। বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে, স্নাতকোত্তরের প্রথম বর্ষের ছাত্র ও ছাত্রীরা ও স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্র-ছাত্রীরা অফলাইনে ক্লাস করবে। তারাই শুধু ক্যাম্পাসে আসবে। স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষে কারা আসবে, আর কারা আসবে না, সেটা ঠিক করবে সংশ্লিষ্ট বিভাগ। তবে আপাতত কোথাও প্রথম বর্ষের পড়ুয়ারা কলেজে আসবে না।

প্রথম বর্ষের ছাত্র ছাত্রীদের জন্য খুলছে না কলেজ, কারা করতে পারবে কলেজ?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর