এবার বেসুরো রূপা গাঙ্গুলী! তবে কি আরও এক নেত্রী কে হারাতে চলেছে রাজ্য বিজেপি?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এবার বেসুরো রূপা গাঙ্গুলী! তবে কি আরও এক নেত্রী কে হারাতে চলেছে রাজ্য বিজেপি? মুকুল রায় তৃণমূলে যোগদানের পর থেকেই রাজ্য রাজনীতিতে ভোট-পরবর্তী দলবদল এর খেলা শুরু হয়ে গেছে। বিজেপির অনেক নেতা বিধায়ক সাংসদ নাকি যোগাযোগ করছেন তৃণমূল নেতৃত্বের সাথে। তাদের মধ্যে যেমন আছে রাজীব বন্দ্যোপাধ্যায় যেমন আছে সব্যসাচী দত্ত , তেমনি অনেক বিজেপি কর্মী সমর্থক।

আরও পড়ুনঃ পুরনো টুইট মুছলেন প্রণবপুত্র! তৃণমূলে অভিজিতের যোগদান কি শুধু সময়ের অপেক্ষা?

আর এবার এই খাতায় নাম লেখালেন বিজেপি রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়। যদিও রুপা দেবীকে নিয়ে একটা জল্পনা ভোটের আগে থেকেই ছিল কারণ ভোট প্রচারে খুব একটা বেশি তাকে দেখা যায়নি। এমনকি কোকেন কাণ্ডে পামেলা কে যখন পুলিশ অ্যারেস্ট করে তখন তিনি বলেছিলেন পুলিশ যা করছে তা ঠিক । আর এই মন্তব্য নিয়েই বেশ অস্বস্তিতে পড়তে হয়েছিল রাজ্য বিজেপি কে। এই পর্যন্ত মোটামুটি সবই ঠিক ছিল কিন্তু হঠাৎ রুপা গাঙ্গুলীর ফেসবুক পেজে পোস্ট ঘিরে শুরু হয়েছে নতুন করে জল্পনা‌। কিন্তু কি লিখেছেন রুপা তার ফেসবুক পোস্টে।

তিনি লিখেছেন, ” রাজনীতিকে গ্ল্যামারা ইজ করে লাভ নেই, অনেক রক্ত ঝরলেও কেউ পাশে থাকে না”। তার এই কথাকেই অনেকে মনে করছেন এবার বেসুরো হলেন রূপা গাঙ্গুলী। তার এই পোস্টের পরে অনেকেই মন্তব্য করেছেন যা বেশিরভাগ ক্ষেত্রেই সদর্থক‌‌। ফলে রাজনৈতিক কারবারিরা মনে করছেন এবার রুপা দলবদল করবেন। কিন্তু তার এই মন্তব্যের পর তিনি কিন্তু দলবদল এর কোনো কথা বা ইঙ্গিত এখনো পর্যন্ত দেননি।

এবার বেসুরো রূপা গাঙ্গুলী! তবে কি আরও এক নেত্রী কে হারাতে চলেছে রাজ্য বিজেপি? কিন্তু তাঁর সঙ্গে দল বিজেপির ভোটের আগে থেকে যে কেমিস্ট্রি সেটা দেখে বুঝে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা খুব অচিরেই আরো এক নেত্রীকে হারাতে চলেছে রাজ্য বিজেপি। তবে রুপা গাঙ্গুলী নিজে কি করবেন, তিনি দল পাল্টাবেন? না বিজেপিতে থাকবেন? না রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন? সে কথা বলবে সময়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন