নজরবন্দি ব্যুরো: পুরনো টুইট মুছলেন প্রণবপুত্র! তৃণমূলে অভিজিতের যোগদান কি শুধু সময়ের অপেক্ষা? বিপুল আসন পেয়ে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দল সবাইকে পেছনে ফেলে বিধানসভায় বিপুল আসনে জয়লাভ করেছে। আর ভোট পরবর্তী রাজনীতিতে শুরু হয়েছে দলবদল এর খেলা। বিজেপি থেকে নেতা বিধায়করা এমনকি সাধারণ কর্মী-সমর্থকরাও যোগ দিচ্ছেন তৃণমূলে। দু’দিন আগেই বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায় যোগ দিয়েছেন তৃনমূলের।
আরও পড়ুনঃ দলের ভাঙন ঠেকাতে আজ বিধায়কদের নিয়ে রাজভবন বিরোধী দলনেতা শুভেন্দু।
এবং তিনি দাবি করেছেন যে বেশকিছু বিধায়ক বিজেপি থেকে তৃণমূলে আসছে। বিধানসভা নির্বাচনের দিকে যদি তাকানো যায় তবে দেখা যাচ্ছে এই বিধানসভা নির্বাচনে স্বাধীনতার পর এই প্রথম কংগ্রেসের কোন প্রার্থী জিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় যেতে পারেননি। আর সেই নিয়েই দলের অন্দরে চলছে বিতর্ক। কংগ্রেসের খারাপ ফল এর জন্য দায়ী করা হয়েছে অধীর চৌধুরী কে। অপরদিকে কংগ্রেসের ঘর বলে পরিচিত মুর্শিদাবাদ জেলায় এবার ভালো ফল করেছে তৃণমূল। আর তারপরেই শুরু হয়েছে জল্পনা কংগ্রেসের অনেক নেতাই এবার মুর্শিদাবাদ থেকে যোগ দিতে পারেন তৃণমূলে।রাজ্য রাজনীতিতে এই জল্পনা শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের সময় থেকেই সেই সময় তৃণমূলের বেশ কয়েকজন নেতার সাথে দেখা করেন কংগ্রেস নেতা তথা অভিজিৎ মুখোপাধ্যায় এর সাথে। বাড়তে থাকে জল্পনা তবে কি অভিজিত বাবু এবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদান করছেন?
শুরু হয় তাকে নিয়ে জল্পনা অবশেষে অভিজিত বাবুর শিকার করেন তৃণমূলের বেশ কয়েকজন নেতা তার বাড়িতে দেখা করতে আসেন এবং চা পান করেন তার বাবা মার প্রতি শ্রদ্ধা জানান এবং কিছু ফরমাল কথাবার্তা হয় এবং তারা চলে যান। কিন্তু অভিজিত বাবুর এই কথার পরেও জল্পনা থামেনি অবশেষে সাংবাদিক সম্মেলন করে অভিজিত বাবু জানান তিনি দলবদল এর কথা ভাবছেন না। চাপ বাড়তে থাকে অভিজিত বাবুর উপর অবশেষে তিনি টুইট করেন যে তিনি কংগ্রেস এই আছেন তৃণমূলে যাবার কোনো পরিকল্পনা নেই। এই পর্যন্ত সব ঠিকই ছিল কিন্তু জল্পনার দ্বিগুণ হল যখন একদিন পরেই অভিজিত বাবু তার সেই টুইট মুছে দিলেন!
পুরনো টুইট মুছলেন প্রণবপুত্র! তৃণমূলে অভিজিতের যোগদান কি শুধু সময়ের অপেক্ষা? কিন্তু তিনি কেন এই টুইট মুছলেন সে ব্যাপারে কোনো মন্তব্য অভিজিত বাবুর মুখ থেকে পাওয়া যায়নি। আর সে কারণেই জল্পনা হয়তো সত্যের পথে এগোচ্ছে। অনেক কংগ্রেস নেতার দৃঢ়বিশ্বাস অভিজিত বাবুর তৃণমূলে যোগদান এখন শুধু সময়ের অপেক্ষা। অপরদিকে বিশ্বস্ত সূত্রে খবর আগামী সপ্তাহেই হয়তো অভিজিৎবাবু কলকাতায় এসে তৃণমূল ভবনে জোড়া ফুলে যোগ দিতে পারেন।








