দলের ভাঙন ঠেকাতে আজ বিধায়কদের নিয়ে রাজভবন বিরোধী দলনেতা শুভেন্দু।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলের ভাঙন ঠেকাতে আজ বিধায়কদের নিয়ে রাজভবন বিরোধী দলনেতা শুভেন্দু। একে ২০০ আসনের কথা বলে সাতের ঘরেই থেমে যাওয়া। তারপর থেকেই একের পর এক নেতা কর্মীর বেসুরো গাওয়া, আর শেষে মুকুলের তৃণমূলে ফিরে যাওয়ার পরে একের পর এক দলত্যাগের হিড়িক সব মিলিয়ে ঘরে বাইরে চূড়ান্ত চাপে রাজ্য বিজেপি। রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর আস্থা হারিয়েছে দলের বহু নেতা কর্মী ছারাও কেন্দ্রীয় নেতৃত্ব।

আরও পড়ুনঃ মমতাকে ‘আগামী প্রধানমন্ত্রী’ সম্বোধন করে বিজেপি ত্যাগ কিষান মোর্চা সম্পাদকের।

তাঁর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দুর সমন্বয়ের অভাব স্পষ্ট। এমন অবস্থায় দলের ভেঙে পড়া রুখতে আজ বিকেলে রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনখরের সঙ্গে দেখা করতে যাবেন শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে যাওয়ার কথা রয়েছে একগুচ্ছ বিধায়কের। সেখানে আগামী দিনে রাজ্য নেতৃত্ব কোন পথে চলবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ইতিমধ্যেই বেসুরো গাওয়া দলের একগুচ্ছ নেতা কর্মীদের ইতিমধ্যেই শুভেন্দু ফোন করে কথা বলেছেন বলেই সূত্রের খবর। তবে তারা কি জানিয়েছে সেই ব্যাপারে কিছু জানা যায়নি। এদিকে এই ব্যাপারে স্বয়ং রাজ্যপাল তাঁদের কি পরামর্শ দেন সেদিকেও সবার নজর থাকবে।

দলের ভাঙন ঠেকাতে আজ বিধায়কদের নিয়ে রাজভবন বিরোধী দলনেতা শুভেন্দু। কারন রাজ্যে প্রধান বিরোধী দল হিসেবে টিকে থাকতে গেলে এই ভাঙন আটকাতেই হবে। তাই কিছুটা মরিয়া হয়েই আজ ধনখরের সঙ্গে বৈঠকে শুভেন্দু। সেখানে সম্ভবত ঠিক হবে আগামী দিনে রাজ্যে বিজেপির রুটম্যাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর