স্পেশাল ট্রেনে উঠতে পারছেন না সাধারণ যাত্রীরা, প্রতিবাদে সোনারপুরে ট্রেন অবরোধ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: স্পেশাল ট্রেনে উঠতে পারছেন না সাধারণ যাত্রীরা, প্রতিবাদে সোনারপুরে ট্রেন অবরোধ। করোনার বাড়বাড়ন্তে বন্ধ হয়েছে যাত্রী পরিষেবা। দীর্ঘ এক মাসের বেশি সময় বন্ধ বাস থেকে লোকাল ট্রেন। অল লোকাল ট্রেন বন্ধ হওয়াতেই রুজি-রুটির টান পড়েছে বেশ কিছু মানুষের। কিন্তু করো না আবহে সব লোকাল ট্রেন না চললেও চলছে কিছু স্পেশাল ট্রেন যাতে নির্ধারিত পরিষেবার সঙ্গে যুক্ত কিছু যাত্রী একমাত্র যাত্রা করতে পারছেন এই ট্রেনে।

আরও পড়ুনঃ টাটার সাথে হাত মিলিয়ে 5G পরিষেবা আনছে এয়ারটেল, কবে শুরু হচ্ছে জানালো সংস্থা

আর এবার এই শ্রেণি অবরোধ করল সাধারণ মানুষ।স্পেশাল ট্রেনে নিত্য যাত্রীদের উঠতে না দেওয়া এবং লোকাল ট্রেন চালানোর দাবিতে এই অবরোধ। অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিন শাখার লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ। শিয়ালদহ দক্ষিন শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা লাইনে আপ ও ডাউন ট্রেন চলাচল বন্ধ।

স্পেশাল ট্রেনে উঠতে পারছেন না সাধারণ যাত্রীরা, প্রতিবাদে সোনারপুরে ট্রেন অবরোধ। রেল অবরোধের জেরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা যেতে পারছেন না কর্মক্ষেত্রে। ঘটনাস্থলে পৌঁছেছেন সিআরপিএফ এবং আরপিএফ এর আধিকারিকরা তারা পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন