নজরবন্দি ব্যুরো: টাটার সাথে হাত মিলিয়ে 5G পরিষেবা আনছে এয়ারটেল, কবে শুরু হচ্ছে জানালো সংস্থা ভারতে টেলিকম পরিষেবার বেশিরভাগ অংশ জুড়ে রয়েছে রিলায়েন্স জিও এবং এয়ারটেল। পরিষেবার এই প্রতিযোগিতায় এই দুটি কোম্পানি একে অপরের ঘাড়ে নিশ্বাস ফেলছে। এই দুই কোম্পানির গ্রাহকদের জন্য প্রতিযোগিতায় বিভিন্ন রকম অফার মাঝে মাঝেই তারা দিয়ে থাকেন। দেশে এখন ফোরজি নেটওয়ার্ক এর যুগ।
আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর নির্দেশেই আলাপন হেনস্থা, মোদীর বিরুদ্ধে চরম অভিযোগ তৃণমূলের।
এই ফোরজি নেটওয়ার্ক আমূল পরিবর্তন ঘটিয়েছে দেশের টেলিকম ব্যবস্থাকে। পাল্টে দিয়েছে মানুষের জীবন যাত্রার মান। কিন্তু গত চার-পাঁচ বছর আগেও সেটা মানুষ ভাবতে পারত না। এবার বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ভারতে আসছে 5g পরিষেবা। আর এই 5g পরিষেবা আনতেই এবার এয়ারটেল হাত মেলালো টাটার সাথে। অনেকদিন ধরেই জল্পনা চললেও অবশেষে সেই জল্পনার কে সত্যি বলে মেনে নিল এয়ারটেল। এক প্রেস বিজ্ঞপ্তিতে কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে এয়ারটেল এবং টাটা যৌথভাবে ‘মেড ইন ইন্ডিয়া’ নামে 5g পরিষেবা আনছেন দেশে। কিন্তু কবে চালু হবে এই পরিষেবা?
টাটার সাথে হাত মিলিয়ে 5G পরিষেবা আনছে এয়ারটেল, কবে শুরু হচ্ছে জানালো সংস্থা এ বিষয়ে এয়ারটেলের পক্ষ থেকে জানানো হয়েছে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে তারা তাদের পাইলট প্রজেক্ট শুরু করবে। তারপরেই দেশব্যাপী এয়ারটেল গ্রাহকদের জন্য শুরু হবে এই পরিষেবা। আর এইচ পরিষেবা পেতেই এখন অপেক্ষায় লক্ষ্য লক্ষ্য ভারতবাসী।



