প্রধানমন্ত্রীর নির্দেশেই আলাপন হেনস্থা, মোদীর বিরুদ্ধে চরম অভিযোগ তৃণমূলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রধানমন্ত্রীর নির্দেশেই আলাপন হেনস্থা, মোদীর বিরুদ্ধে চরম অভিযোগ তৃণমূলের। রাজ্যের প্রধান উপদেষ্ঠা আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কেন্দ্র-রাজ্য টানাপোড়েন অব্যাহত। আগেই কেন্দ্র রাজ্যের কাজে অব্যাহতি দিয়ে দিল্লীতে তলব করেছিল। তারপরেই মুখ্যমন্ত্রী তাঁকে তড়িঘড়ি প্রধান উপদেষ্ঠা পদে নিয়োগ করেন। আটকে যায় আলাপনের দিল্লী যাত্রা। তারপরেই আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে কেন্দ্র। তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতিও শুরু করে দিয়েছে কেন্দ্র।

আরও পড়ুনঃ টীকার তৃতীয় পর্যায়ের নথি জমা করল ভারত বায়োটেক, মিলবে ‘হু’ এর অনুমোদন?

আর এই ব্যাপারে এবার সাংবাদিক সম্মেলন ডেকে কেন্দ্রের কাজের চরম সমালোচনা করল রাজ্য সরকার। সেই সঙ্গে তারা অভিযোগ তুলল এসবের পিছনে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন “রাজ্যের অধীনে কাজ করার সময় কোনও আমলাকে এভাবে ডেকে পাঠানো যায় না। আর তাঁকে কেন্দ্রের ডেপুটেশনে যেতে হলে রাজ্যের অনুমতি নিতে হয়। এমনটাই বলছে আইন।” এর পরই তৃণমূল সাংসদের অভিযোগ, “কেন্দ্র রাজ্যের সঙ্গে প্রতিহিংসামূলক আচরণ করছে। সত্‍ আমলাদের কাজ করতে দেওয়া হচ্ছে না। রাজ্য সরকারকে বিরক্ত করার জন্যই কেন্দ্র এসব করছে। আর সবটাই করা হচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। প্রধানমন্ত্রীর নির্দেশেই সবটা হচ্ছে।”

একইসঙ্গে তিনি আরও জানান এভাবে অবসরপ্রাপ্ত আমলাকে শোকজ করা যায় না। আলাপনের সঙ্গে প্রতিশোধমূলক আচরণ করছে কেন্দ্র। একই সুর শোনা যায় দলের আরেক সাংসদ সুখেন্দুশেখর রায়ের গলাতেও। আলাপন বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র কেন শোকজ করতে পারে না, তার আইনি ব্যাখ্যাও দেন সুখেন্দুবাবু। তৃণমূলের দাবি, বাংলায় হার মেনে নিতে পারছে না বিজেপি। তাই বারবার রাজ্যের সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা করছে তারা। উল্লেখ্য, সোমবারই কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের তরফে জানানো হয়, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অল ইন্ডিয়া সার্ভিস রুলসের ৮ নম্বর ধারা অনুযায়ী তাঁকে চিঠি দেওয়া হয়েছে। সেখানেই শৃঙ্খলাভঙ্গের উল্লেখ রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশেই আলাপন হেনস্থা, মোদীর বিরুদ্ধে চরম অভিযোগ তৃণমূলের। আগামী ৩০ দিনের মধ্যে এই চিঠির উত্তর দিতে হবে রাজ্যের প্রাক্তন মুখ্যসচিবকে। এমনকী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের তরফে জবাব পাওয়া না গেলে একতরফা পদক্ষেপ করা হবে বলেও সাফ জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তর। তারপরেই এই ঘটনায় কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াল রাজ্য প্রশাসন তথা বিরোধী নেতৃত্ব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর