করে নিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অনেকেই অবশ্য এই কার্ডটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিয়ের মতো একটি পারিবারিক বিষয়কে কেন এমন রাজনৈতিক রঙ দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।
ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ । সেই দিনই মিরাটের পত্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা প্রিয়াঙ্কার সহকর্মীর বিরুদ্ধে। এখনও পর্যন্ত কোন তথ্য সামনে আসেনি তবে পুলিশ তল্লাসি চালাচ্ছেন।
শনিবার হাইকম্যান্ডের সিদ্ধান্তের পরেই রবিবার হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন সুখবিন্দর সিং সুখু। এদিন রাহুল প্রিয়াঙ্কার উপস্থিতিতে শপথ নিলেন সুখু। ৫৮ বছর বয়সী নাদাউনের বিধায়ক বীরভদ্র সিংয়ের পর অন্যতম জনপ্রিয় নেতা বলেই তাঁকে মুখ্যমন্ত্রী পদে বেছে নিল দল। নাকি রাহুল ঘনিষ্ঠ হওয়ার কারণেই বিশেষ সুবিধে? প্রশ্ন রাজনৈতিক মহলে।
হিমাচলে বিধানসভা প্রচারে অগ্নিপথ প্রকল্পকে ইস্যু করে প্রিয়াঙ্কা গান্ধী। তিনি জানান, কেন্দ্রে যদি তাঁরা ক্ষমতায় আসেন তাহলে এই অগ্নিপথ প্রকল্প বাতিল করা হবে।
কংগ্রেসের পালে তেমন হাওয়া নেই সেই ২০১৯ সালের নির্বাচন থেকেই। সাংসদ সংখ্যাও ঠেকেছে তলানিতে। গুলাম নিবি আজাদের মত নেতা দল ছেড়েছেন। এই পরিস্থিতিতে ২০২৪ সালে সংগঠিত হবে দেশের লোকসভা নির্বাচন। তাই নয়া সভাপতির উপর ছাপ থাকবে অনেকটাই।