নজরবন্দি ব্যুরোঃ এবছর বিস বস ১৬ তে একজন প্রতিযোগী ছিলেন অর্চনা গৌতম এর পাশাপাশি তিনি একজন বিজেপি নেত্রী। বিস বস শেষ হয়েছে প্রায় এক মাস হয়ে গেল। যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিলেন এই বিজেপি নেত্রী তথা বিগবস প্রতিযোগী অর্চনা গৌতম। আবার এক বিস্ফোরক মন্তব্যে আলোচনার শীর্ষে উঠে এলেন তিনি।
আরও পড়ুনঃ Sandy Saha: সারা গায়ে প্যাড, নারী দিবসে বিশেষ বার্তা স্যান্ডি সাহার।
এবার প্রিয়াঙ্কা গান্ধীর সহকর্মীর বিরুদ্ধেই খুনের হুমকির অভিযোগ তুলে আনলেন তিনি। আজ সকালে ফেসবুক লাইভে আসেন তিনি। অর্চনার কথায়, ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে প্রিয়ঙ্কা গান্ধীর সাথে বৈঠক হওয়ার কথা ছিল, সেই মতো প্রিয়ঙ্কা গান্ধীর সহকারী সন্দীপ সিংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। সহযোগিতার বদলে দুর্ব্যবহার পান বলে অভিযোগ দায়ের করেন বিগ বস প্রতিযোগী অর্চনা গৌতম।

যতদিন তিনি বিগ বসে ছিলেন তার যাবতীয় রাজনৈতিক কাজকর্ম তার বাবাই চালাতেন। তার বাবার ও মন্তব্য একই যে তার মেয়েকে খুনের হুমকি দেওয়া হয়, শুধু তাই নয় তিনি আরও দাবী করেন যে তার মেয়ে কে জাত নিয়েও কটু মন্তব্য করা হয়।
ফেসবুক লাইভে প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ! লাইভ আসলেন ক্ষুব্ধ অর্চনা।

ঘটনার সত্যতা যাচাই করছে পুলিশ । সেই দিনই মিরাটের পত্রপুর থানায় অভিযোগ দায়ের করেন তার বাবা প্রিয়াঙ্কার সহকর্মীর বিরুদ্ধে। এখনও পর্যন্ত কোন তথ্য সামনে আসেনি তবে পুলিশ তল্লাসি চালাচ্ছেন।



