নজরবন্দি ব্যুরো: কর্ণাটক নির্বাচনের আগে বিজেপি-কংগ্রেসের সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদিকে রাজ্যের শাসক দল বিজেপির ক্ষমতা ধরে রাখার লড়াই। অন্যদিকে, বিজেপিকে ক্ষমতাচ্যূত করার লড়াই। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ রাহুল-প্রিয়াঙ্কার।
আরও পড়ুন: Divorce: ছয় মাস অপেক্ষা না করেই নেওয়া যাবে ডিভোর্স, যুগান্তকারী রায় সুপ্রিম কোর্টের

রাহুল গান্ধী নরেন্দ্র মোদীকে নিজেকে নিয়ে নয় রাজ্যে বিজেপি সরকারের কাজ এবং আগামী দিনের উন্নয়ন নিয়ে কথা বলার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, “আপনি (মোদী) কর্ণাটকে নির্বাচনী প্রচারে এসেছিলেন কিন্তু কর্ণাটক নিয়ে কথা বলেননি। আপনি নিজেকে নিয়েই কথা বলেছেন। আপনাকে জানাতে হবে আগামী পাঁচ বছরে আপনি কি কি করবেন? দেশের যুবক, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য এবং দুর্নীতি ঢাকতে কি কি করবেন!”
গান্ধী পরিবারের নিশানায় প্রধানমন্ত্রী, বাড়ছে কংগ্রেস-বিজেপি সংঘাত
প্রাক্তন কংগ্রেস সভাপতি আরও বলেন, “এই নির্বাচন আপনার জন্য নয়, এটি হল কর্ণাটকের মানুষ এবং ভবিষ্যতের বিষয়। আপনি বলছেন কংগ্রেস আপনাকে ৯১ বার অপমান করেছে কিন্তু আপনি নাকি কখনওই বলেননি যে কর্ণাটকের জন্য কি কি করেছেন?”

গত শনিবার এক সভায় কংগ্রেসকে নিশানা করেছিলেন নরেন্দ্র মোদী। মূলত কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ‘বিষাক্ত সাপ’ মন্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেন প্রধানমন্ত্রী। বলেন, এখনও পর্যন্ত কংগ্রেস এবং দলের নেতারা ৯১ বার হেনস্থা করেছেন।

অন্যদিকে মোদীর দিকে তীক্ষ্ণ ভাষায় আক্রমণ ছুঁড়ে দিয়েছেন কংগ্রেসের প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর কথায়, ‘অপমান হজমের বিষয়ে তাঁর দাদা রাহুল গান্ধীর থেকে শেখা উচিত নরেন্দ্র মোদীর। কারণ রাহুল দেশের জন্য গুলি খেতেও প্রস্তুত।’



