Rahul Gandhi: বিয়ের পিঁড়িতে রাহুল! বিয়ের কার্ডে কং নেতার ছবি ঘিরে জোর জল্পনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগেই সাংসদ পর হারিয়েছেন কং নেতা রাহুল গান্ধী। ছাড়তে হয়েছে দিল্লির বাংলো। আর এর পরেই একটি বিয়ের রিসেপশন কার্ড সম্প্রতি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে একটি চার পৃষ্ঠার আমন্ত্রণপত্র, যার প্রথম পাতায় এই মুহূর্তে দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ রাহুল গান্ধীর হাস্যময় মুখ।

আরও পড়ুনঃ আমাকে ফাঁসিয়েছে দুর্নীতি দমন শাখা, বিস্ফোরক মন্তব্য তাপসের আপ্ত সহায়কের

12 18

যা নিয়ে তোলপাড় দেশ। জল্পনা শুরু হয়েছে বিয়ে করছেন রাহুল? চার পৃষ্ঠার এই আমন্ত্রণপত্রের পরের পৃষ্ঠাটি উল্টোলে আরও এক চমক। সেখানে রয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের একটি হাস্যমুখের ছবি। এরপরের পাতায় রয়েছে সনিয়া গান্ধীর ছবি। যার মুখে পরিতৃপ্তির হাসি।

11 15

তারপর রয়েছে রাহুলের বোন প্রিয়ঙ্কারও ছবি। শেষ পাতায় রয়েছে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি। এরপর চমক হচ্ছে গোটা আমন্ত্রণপত্রটি যখন পড়বেন তখন বুঝবেন আপাতত দেশের ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ই থাকছেন রাহুল। কারণ এটি তামিলনাড়ুর কংগ্রেস কমিটির সভাপতি কেএস আলাগিরির মেয়ে কাঞ্চনার বিয়ের কার্ড।

বিয়ের পিঁড়িতে রাহুল! বিয়ের কার্ডে কং নেতার ছবি ঘিরে জোর জল্পনা

13 18

বিনোদ রঙ্গনাথের সঙ্গে চারহাত এক হবে কাঞ্চনা। তাঁর বিয়ের কার্ডের প্রথম পাতাতেই জায়গা করে নিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি। অনেকেই অবশ্য এই কার্ডটি নিয়ে প্রশ্ন তুলেছেন। বিয়ের মতো একটি পারিবারিক বিষয়কে কেন এমন রাজনৈতিক রঙ দিয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর