বুধবারের পর বৃহস্পতিবার। ঝাড়গ্রামে পড়ল মাওবাদী পোস্টার। তৃণমূল নেতাদের গণ আদালতে হবে বিচার। এই হুঁশিয়ারি দিয়ে বীনপুরের একাধিক পড়ল পোস্টার। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি এবং স্থানীয় নেতাদের নাম উল্লেখ রয়েছে।
ফের জঙ্গলমহলে মাওবাদী আতঙ্ক। বাঁকুড়া, ঝাড়্গ্রামের পর পশ্চিম মেদিনীপুরে পড়ল মাওবাদী পোস্টার। বুধবার পশ্চিম মেদিনীপুরের পিরাকাটায় মাওবাদীদের পোস্টার পড়তে দেখা গেছে। আগামী ৭ দিন বাজার বন্ধের ডাক দিয়েছে মাওবাদীরা।
সোমবার বনগাঁয় বিজেপির বিক্ষুব্ধ নেতাদের চড়ুইভাতি। কলকাতা, হগলী সহ অন্যান্য জেলার নেতাদের উপস্থিত থাকার কথা। বনগাঁর নহাটায় বিক্ষুব্ধ নেতাদের নিয়ে পিকনিকের আয়োজন করেছেন শান্তনু।
"হ্যাশট্যাগ দিদি রাগ কেন?" অভিনব পোস্টারে প্রচারের নয়া কৌশল বিজেপির! বাংলা দখল করতে মরিয়া বিজেপি। বিজেপির এবার'মাইন্ড গেম'-এ খেলা শুরু, তৃণমূলের উপর চাপ তৈরি করতে নয়া কৌশল, শহরের রাজপথে ছেয়ে গেল নতুন পোস্টার।