মাওবাদি খেলবে তৃণমূলের নেতার সাথে, জঙ্গলমহলে ফের পড়ল মাওবাদীদের পোস্টার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সারা জঙ্গলমহল জুড়ে এখন হাই এলার্ট। এর মধ্যে মাওবাদী পোস্টার পড়ল ঝাড়্গ্রামের মানিকপাড়া সংলগ্ন বাজারে। তাতে লেখা, “কিষেণজি অমর রহে। এতদিন তৃণমূল খেলেছে জনগণের সাথে। এবার মাওবাদি খেলবে তৃণমূলের নেতার সাথে”। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুনঃ কাশ্মীরে জঙ্গীদের গুলিতে গুরুতর জখম বাংলার দুই শ্রমিক

ঘটনার পরেই মাণীকপাড়া এলাকায় উপস্থিত হয় মানিকপাড়া ফাঁড়ির পুলিশকর্মীরা। পরে পোস্টারটি সেখান থেকে খুলে নিয়ে যান তাঁরা। গত কয়েকদিন ধরে জঙ্গলমহল এলাকায় যে আতঙ্ক দেখা দিয়েছিল, শনিবারের ঘটনায় আরও উত্তাপ বেড়েছে।

Jhargram News: Maoist's Strike Effect At Jhargram And Other Area, Know In  Details | Jhargram News: মাওবাদীদের ডাকা বনধের প্রভাব কোথায় কতটা পড়ল?

সম্প্রতি কেন্দ্রীয় বাহিনীর তরফে মাওবাদী হামলার আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। এরপরেই প্রতিটি গ্রামে জারি করা হয় হাই এলার্ট। মোড়ে মড়ে চলছিল নাকা চেকিং। সম্প্রতি গড়বেতা থানার গনগনি এলাকায় মাওবাদীদের নাম লেখা পোস্টার ঘিরে উত্তেজনা ছড়ায়। এই মাসেই বাঁকুড়ার বারিকুল থানার মেলাড়া গ্রাম পঞ্চায়েতের কেন্দতল মোড় এলাকায় একটি গাছে সাঁটানো ছিল পোস্টার।

‘মাওবাদি খেলবে তৃণমূলের নেতার সাথে’, পোস্টার পড়ল ঝাড়গ্রামে 

'মাওবাদি খেলবে তৃণমূলের নেতার সাথে', পোস্টার পড়ল ঝাড়গ্রামে 
‘মাওবাদি খেলবে তৃণমূলের নেতার সাথে’, পোস্টার পড়ল ঝাড়গ্রামে 

শনিবারই ৬ নম্বর জাতীয় সড়কের উপরে ঝাড়গ্রামের চন্দ্রী এলাকায় সুদীপ মহাপাত্র নামের এক যুবককে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। শোনা গিয়েছে, এক বাইক আরোহীকে ঘায়েল করে তার বাইক ও মোবাইল ফোন নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।২ জন বাইক আরোহী এসে যুবককে খুব কাছ থেকে গুলি করে তার বাইক ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। হামলাকারীদের মুখ গামছায় ঢাকা ছিল বলে জানা যাচ্ছে। গুরুতর আহত অবস্থায় সুদীপকে নিকটবর্তী মোহনপুর হাসপাতালে ভর্তি করা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন