নিয়োগ দুর্নীতি মামলায় আরও ২০ কোটি টাকার হদিশ পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। তদন্ত এগিয়ে নিয়ে যেতেই অবৈধ কিছু লেনদেনের হদিশ পাওয়া যায়। দ্রুত এগুলি বাজেয়াপ্ত করা হবে বলে খবর। গত বছর রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হওয়ার ঘটনায় গোটা রাজ্যে শোরগোল ফেলে দিয়েছিল
রবিবারই পূর্ণ হয়েছে গ্রেফতারির এক বছর। আর ঠিক একদিনের ব্যবধানে সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে মুক্তির জন্য আবেদনের ইচ্ছাপ্রকাশ করলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বিনা বিচারে একবছর আটকে থাকার প্রসঙ্গ তুলে এদিন বন্দিমুক্তি কমিটির প্রতিও ক্ষোভপ্রকাশ করেন তিনি।
রাজ্যের কোনও মন্ত্রীর বিরুদ্ধে তদন্তের জন্য বিধানসভার স্পিকারের পাশাপাশি রাজ্যপালের অনুমতির প্রয়োজন পড়ে। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিজেদের হেফাজতে নিয়ে তদন্ত চালালেও এতদিন রাজ্যপালের অনুমতি ছিল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে। এবার সেই বিষয়েই শিলমোহর দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে তদন্তে আর কোনো বাধা নেই সিবিআইয়ের।
গত বছর ২১ জুলাইয়ের পর বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর দিয়ে কার্যত ঝড় বয়ে গেছে। কারণ এই সমাবেশের পরই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপরই তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই বছর ইতিমধ্যেই ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে বড় পদক্ষেপ তৃণমূলের।
আগামী মাসেই রাজ্যসভার নির্বাচন। বিধায়কদের ভোটাধিকার রয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তিন বিধায়ক অংশ নিতে পারবেন। পার্থ চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, জীবনকৃষ্ণ সাহা, জেলবন্দি থাকলেও তাঁদের বিধায়ক পদ অব্যাহত রয়েছে। তাই রাজ্যসভার সাংসদ নির্বাচনে তাঁদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে তাঁদের আদালতে আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে ভোট দিতে যাবেন তাঁরা।
সোমবার কলকাতার নগর দায়রা আদালতে নিয়োগ দুর্নীতির মামলার শুনানি চলাকালীন পার্থর আইনজীবী জামিনের আবেদন করেন। এদিকে ইডির তরফে জানানো হয় তাঁদের আরও সময় প্রয়োজন। দুপক্ষের দাবি বিচারকের কাছে জানানোর পর পার্থর আইনজীবী বিচারককে জানান্ম এরপর থেকে পার্থর মামলার শুনানিতে দিল্লি থেকে আইনজীবী আসবেন।