নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের জামিনের আর্জি খারিজ করল আদালত। অর্থাৎ জেলেই থাকতে হবে অর্পিতাকে। নিয়োগ দুর্নীতিতে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে জড়িত রয়েছেন অর্পিতা, এমটাই জানিয়ে বুধবার ইডি’র বিশেষ আদালত ইডি’র পক্ষেই সায় দেয়। আগামী ১৯ জুন ফের আদালতে পেশ করা হবে তাঁকে।
আরও পড়ুন: Abhishek Banerjee-অভিষেকের নবজোয়ার যাত্রায় দলীয় কর্মীদের হামাগুড়ি, শাস্তির মুখে ৩ কর্মী


প্রসঙ্গত, এর আগে দীর্ঘ ১০ মাস পর সশরীরে আদালতে দেখা মেলে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের। আর সেইদিনই আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় বিস্ফোরক দাবি করেন পার্থর ঘনিষ্ঠ বান্ধবি অর্পিতা। সেদিন আদালতে অর্পিতা বলেন, “ওই সংস্থার সব কাজ হত পার্থর বাড়িতে। আর বেলঘড়িয়ার ফ্ল্যাটে অনন্ত টেক্সফ্যাবের অফিস ছিল। সেই কোম্পানির শেয়ার ট্রান্সফারের জন্য ব্যবহার করা হত। আর আমাকে ব্যবহার করা হয়েছিল অনন্ত টেক্সফ্যাবের শেয়ার ট্রান্সফার করার জন্য।আর ওই সংস্থার সব ক্ষমতা ছিল প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের হাতেই।”

এছাড়াও আদালতে টাকা উদ্ধারের প্রসঙ্গে এদিন অর্পিতা আদালতে আরও বলেন, “আমার বাড়ি থেকে উদ্ধার হওয়া টাকা গুলো আম,আর নয়! বিভিন্ন সংস্থায় থাকা টাকা গুল পার্থর। তাছাড়াও নগদ আর গয়না যেগুলি উদ্ধার হয়েছে সেগুলিও অনন্ত টেক্সফ্যাবের। এটা দাবা খেলা হয় তাহলে তার রাজা পার্থ, আর সেটা পরিস্কার হয়ে গিয়েছে। আমার বাড়িতে বয়স্ক মা রয়েছেন! আমার পালানোর সম্ভাবনা নেই।”



উল্লেখ্য, গত বছর ২৩ জুলাই প্রাক্তন শিক্ষামন্ত্রীর ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি। সেই একইদিন দিনে গ্রেফতার করা হয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। তার পর থেকে কেটে গিয়েছে প্রায় ১০ মাস। এই কয়েকমাসে একাধিকবার অর্পিতাকে তোলা হয়েছে আদালতে। যদিওবা তাঁর পক্ষ থেকে কোনও জামিনের আবেদন করা হয়নি। তারপরে ১০ মাস ধরে পার্থ-ঘনিষ্ঠ অর্পিতা প্রেসিডেন্সি সংশোধনাগারে। আর সেখান থেকেই নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়ালি আদালতে হাজির করানো হত তাঁকে।
Arpita-র জামিনের আর্জি খারিজ, আদালতের নির্দেশে আপাতত জেলেই থাকতে হবে অর্পিতাকে







