দল থেকে নিশ্চিহ্ন Partha Chatterjee! ২১ জুলাইয়ের আগেই তৃণমূল থেকে সরল ‘মহাসচিব’ পদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গত বছর ২১ জুলাইয়ের পর বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের উপর দিয়ে কার্যত ঝড় বয়ে গেছে। কারণ এই সমাবেশের পরই নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন পার্থ চট্টোপাধ্যায়। তারপরই তাঁকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হয়। এই বছর ইতিমধ্যেই ২১ জুলাইয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে তার আগে বড় পদক্ষেপ তৃণমূলের। দল থেকে সরিয়ে দেওয়া হল ‘মহাসচিব’ পদ। বিধানসভায় পার্থর ঘরে তালা পড়েছে।

আরও পড়ুন: অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

গত ২১ জুলাইয়ের সমাবেশ মিটতেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে ইডি প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয়। দীর্ঘ ২৩ ঘণ্টার তল্লাশি শেষে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারির ৬ দিনের মাথায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে দলের সমস্ত পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। শাসক দলে থাকাকালীন গুরুত্ব ছিল পার্থর। তাঁর কাধে ছিল একাধিক দফতরের দায়িত্ব। তৃণমূলের মহাসচিব ছিলেন তিনি। কিন্তু নিয়োগ কেলেঙ্কারির জালে জড়িয়ে সব হারিয়েছেন পার্থ। তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এই সব ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। এরফলে বিরোধীরাও সুর চড়াতে শুরু করে।

দল থেকে নিশ্চিহ্ন Partha Chatterjee! ২১ জুলাইয়ের আগেই তৃণমূল থেকে সরল 'মহাসচিব' পদ

 

তৃণমূলের মহাসচিব পদটি খালি হওয়ার পর পার্থর উত্তরসূরি হিসেবে কে আসবে তা নিয়ে অনেক জল্পনা ছিল। সূত্রে খবর, মুকুল রায়কে এই পদ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি মানসিক স্থিরতা হারিয়ে ফেলায় সেই পরিকল্পনাও ভেস্তে গিয়েছে। বিগত এক বছর ধরে জায়গাটি খালি পড়েছিল। শেষ পর্যন্ত দল থেকে ‘মহাসচিব’ পদটাই তুলে দেওয়া হল। একইসঙ্গে ‘মহাসচিব’ থাকার সময়ে পার্থ চট্টোপাধ্যায় যে ঘরে বসতেন সেটিও তালা বন্ধ।

দল থেকে নিশ্চিহ্ন Partha Chatterjee! ২১ জুলাইয়ের আগেই তৃণমূল থেকে সরল 'মহাসচিব' পদ

উল্লেখ্য, পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর তৃণমূলের নেতা-মন্ত্রীরাই তাঁকে নিয়ে নানা সমালোচনা করেছেন। রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,”২০২২ সালের ২১ জুলাই একই মঞ্চে কত কথা হয়েছে পার্থর সঙ্গে। তারপর ওঁর নামে যে অভিযোগ উঠেছে, এরকম পার্থ চট্টোপাধ্যায়কে চিনি না।” সাংসদ সৌগত রায় বলেন, “‘আমরা দুঃখিত ওঁর মতো লোক আমাদের দলে ছিল। এখন আর ওঁকে মিস করি না।’ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়কে জেলে থেকেও বিভিন্ন প্রসঙ্গে দলের প্রতি ইতিবাচক মন্তব্য করতে দেখা গিয়েছে।

দল থেকে নিশ্চিহ্ন Partha Chatterjee! ২১ জুলাইয়ের আগেই তৃণমূল থেকে সরল ‘মহাসচিব’ পদ

দল থেকে নিশ্চিহ্ন Partha Chatterjee! ২১ জুলাইয়ের আগেই তৃণমূল থেকে সরল 'মহাসচিব' পদ
দল থেকে নিশ্চিহ্ন Partha Chatterjee! ২১ জুলাইয়ের আগেই তৃণমূল থেকে সরল ‘মহাসচিব’ পদ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত