Anubrata Mandal: অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় অস্বস্তি বাড়ল বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের। এবার তিহাড়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তৃণমূল নেতার প্রচুর সম্পত্তির হদিশ পেয়েছে গোয়েন্দা সংস্থা। সেই তথ্যের সূত্র ধরেই সোজা জেলের ভিতরে গিয়েই অনুব্রতকে জেরা করা হবে বলে খবর। তদন্তকারীদের দাবি, নতুন যে তথ্য হাতে এসেছে তার ভিত্তিতে সব মিলিয়ে সম্পত্তির পরিমাণ ৫০-৬০ লক্ষের বেশি হবে।

আরও পড়ুন: আর কতদিন চলবে এই তদন্ত? নিয়োগ দুর্নীতি মামলায় ফের আদালতে ভর্ৎসিত ED, CBI

সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের আরও কালো টাকার হদিশ পেয়েছে সিবিআই। খোঁজ পাওয়া গিয়েছে নতুন একটি চালকলের। সামনে এসেছে আর্থিক লেনদেন সংক্রান্ত কিছু নথি। এমন কয়েকটি জমির সন্ধান পাওয়া গিয়েছে যেগুলির একাধিকবার হাতবদল হয়েছে। তদন্তকারীদের দাবি, জমিগুলির রেজিস্ট্রি হয়েছে নগদ টাকায়। এছাড়াও, সিবিআই আদালতে জানিয়েছে, বীরভূমে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডল এবং বিদ্যুৎ বরণ গায়েনের নামে একটি পেট্রল পাম্প রয়েছে। প্রসঙ্গত, এই বিদ্যুৎ বরণ গায়েন অনুব্রতর ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত।

অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

 

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তদন্তকারী আধিকারিকদের পেশ করা তথ্য-নথির ভিত্তিতে আসানসোল সিবিআই আদালতের বিচারক জানতে চান, অনুব্রতক তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কি না? যার উত্তরে সিবিআইয়ের তরফে ইতিবাচক ইঙ্গিত দেওয়া হয় বলেই খবর।

অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

গত বছর আগস্ট মাসে গরু পাচার মামলায় বীরভূমে নিজের বাড়ি থেকেই গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। গতমাসে জামিনের আবেদন করলেও তা খারিজ হয়ে যায়। সিবিআই পক্ষের আইনজীবী জশ কিষাণ অনুব্রতর জামিনের বিরোধিতায় বলেন, “অনুব্রত একজন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি। সমস্ত সাক্ষীদের বয়ান রেকর্ড না হওয়া পর্যন্ত তাঁকে ছেড়ে দিলে তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন।”

অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI
অস্বস্তি বাড়ল কেষ্টর! অনুব্রতকে তিহাড়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় CBI

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত