বিজেপি যে মন্ত্রীপদ গুলি নিজের হাতে রাখছে সেই মন্ত্রী পদ গুলোর মধ্যে কোন রাজ্যে কাকে মন্ত্রী করা হবে তা নিয়ে বিস্তর বৈঠক হওয়ার পর বাংলার কপালে জুটছে তিনজন মন্ত্রী।
নিশীথের মামলায় এবার রাজ্য পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে আদালতে মামলা দায়ের করল CBI। আদালত অবমাননার মামলা দায়ের করে CBI জানিয়েছে, রাজ্য পুলিশ কোনও রকমের সহযোগীতা করছে না। এই মামলায় নথি দিচ্ছে না রাজ্য পুলিশ। তাই এবার নিশীথকাণ্ডে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি শিবজ্ঞানমের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়ের করেছেন সিবিআই-এর আইনজীবী।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে।’ এবার নিশীথের চেয়ার কেড়ে নিতে চাইলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী।