নজরবন্দি ব্যুরোঃ বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার শীর্ষে থাকবে উদ্য়ন গুহর নাম। এগিয়ে আসছে পঞ্চায়েত ভোট ততই বাড়ছে রাজনৈতিক পারদ। সেই আগুনেই বারবার ঘি ঢালছেন উদায়ন গুহ। কিছুদিন আগে হাওয়া গরম করতে তিনি বলেছিলেন, তৃণমূল না চাইলে , বিজেপি কোথাও প্রার্থী দিতেও পারবে না। তার আগে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের গোঁফ-দাড়ি উপড়ে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছিলেন। কিন্তু রোষের মুখে পরে সেই মন্তব্য ফিরিয়ে নেন। আর এবার অন্য ভাবে নিশীথকে দেখালেন লাল চোখ।
আরও পড়ুনঃ কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, চাপ বাড়ছে বিজেপির
কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিককে জেলে পাঠাতে চান উদায়ন। এবার নিশীথের চেয়ার কেড়ে নিতে চাইলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী। তবে তাঁর মন্তব্যের জেরে ইতিমধ্যেই থানার দ্বারস্থ হয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। বারংবার শাসক দলের তরফে এমন হিংসাত্মক মন্তব্যের ঝড় উঠছে বলে জানা গিয়েছে। কিছুদিন আগেই তৃণমূলের (TMC) প্রাক্তন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের মুখে শোনা গিয়েছিল দাঁত উপড়ে নেওয়ার হুমকি।

দিনহাটার শুকারুরকুঠি গ্রাম পঞ্চায়েতে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছিলেন, ‘ভোটে জেতার পরে আর এলাকায় ঢোকেননি নিশীথ প্রামাণিক। দাড়ি-গোঁফ উপড়ে ফেলার ব্যবস্থা করতে হবে।’ কোচবিহারে দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের উদ্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ-র মন্তব্য স্বাভাবিক ভাবেই বিতর্কের ঝড় তুলে দেয়। তবে এটা যে নিজস্ব ভঙ্গীমায় ভোটের আগে বাজার সরগরম রাখার চেষ্টা তা বুঝতে বাকি নেই কারও।
দাঁড়ি উপড়ানোর পর নিশীথকে জেলে পাঠাতে চান উদয়ন, ভোটের মুখে বিতর্কের ঝড়

আগামী বছর ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে পঞ্চায়েত ভোট। ইতিমধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সামনে এসেছিল হিংসার ছবি। রাজ্য পুলিশ দিয়ে ভোট হয়েছিল সেবার । রাজ্য প্রশাসন ও রাজ্য নির্বাচন কমিশন সূত্রে খবর, এবারের পঞ্চায়েত ভোটও, রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে । যা শুনে বেড়েছে চিন্তার ভাঁজ , ২০২৩’এও কি তাহলে ২০১৮’র পুনরাবৃত্তি হবে?



