লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির অন্যতম চর্চিত মন্ত্রী মুখ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুক থেকে ভোটে জিতেছেন। মোদীর ফোন পেয়ে, আজ সকালে দিল্লির উদ্দেশে রওনা বিজেপির জয়ী প্রার্থী অভিজিৎ। আজ সন্ধেয় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে তৃতীয়বারের জন্য শপথ গ্রহণ করবেন নরেন্দ্র মোদী। সঙ্গে মন্ত্রিসভারও শপথ গ্রহণ হবে। বাংলা থেকে মোদীর মন্ত্রিসভায় কাদের ঠাঁই হবে, তা নিয়ে চর্চা শুরু হয়েছে। সবথেকে চর্চিত নাম অভিজিৎ গঙ্গোপাধায়ের।
আরও পড়ুনঃ ১০ বছর পর NDA দুর্বল এবং INDIA শাইনিং, পাঁচ গুরুত্বপূর্ণ মন্ত্রক হাতছাড়া বিজেপির!
ইসবার ৪০০ পার হয়নি, অষ্টাদশ লোকসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা হাতছাড়া হয়েছে বিজেপির ৷ ৫৪৩ টি আসনের মধ্যে ২৪২ টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি ৷ ফলে জোটকে ভরসা করেই এগোতে হচ্ছে বিজেপিকে ৷ তেলেগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডু ও জেডি(ইউ)-এর নিতীশ কুমার জানিয়েছেন, তাঁরা এনডিএ জোটের সঙ্গেই আছেন ৷ কিন্ত তাঁদের দাবিদাওয়া মেটাতেই হিমসিম খেতে হচ্ছে বিজেপিকে। মোট ২৯২টি আসন পেয়েছে এনডিএ জোট। কে কোন মন্ত্রক চাইছে, তা নিয়েও আলোচনা চলছে। তাই বিজেপি থেকে কজন মন্ত্রী হবেন, তা নিয়ে প্রশ্ন থাকছে।

দিল্লী সূত্রে খবর, বিজেপি যে মন্ত্রীপদ গুলি নিজের হাতে রাখছে সেই মন্ত্রী পদ গুলোর মধ্যে কোন রাজ্যে কাকে মন্ত্রী করা হবে তা নিয়ে বিস্তর বৈঠক হওয়ার পর বাংলার কপালে জুটছে তিনজন মন্ত্রী। নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার হেরে গিয়েছেন এবার। জন বার্লা টিকিট পাননি। সেক্ষেত্রে শোনা যাচ্ছে নিশীথের যায়গা পাচ্ছেন অভিজিৎ। তমলুক থেকে জয়ী, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর জায়গা দেওয়া হচ্ছে বলে খবর।
আইনে পূর্ণমন্ত্রী নয়, নিশীথের যায়গা পাচ্ছেন অভিজিৎ, স্বরাষ্ট্রে প্রতিমন্ত্রী তমলুকের সাংসদ

এদিকে, সুকান্তকে প্রতিমন্ত্রী দেওয়া সম্ভব নয়, রাজ্য সভাপতি থেকে পূর্ণমন্ত্রী না করলে, সেটি ‘যথাযথ’ মূল্যায়ন হবে না বলে দাবি বিজেপির একাধিক নেতার। এই সব নিয়ে সুকান্ত মজুমদার বলেন, “কে মন্ত্রী হবেন, সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঠিক করেন। আমি এ বিষয়ে কিছু জানি না। দল যা ঠিক করবে, তা-ই হবে।” দিল্লী সূত্রে খবর, পূর্ণ মন্ত্রী করা হচ্ছে সুকান্ত মজুমদার কে। অন্যদিকে দিলীপ ঘোষের হাতে আরও একবার তুলে দেওয়া হচ্ছে বিজেপির ব্যাটন।



