স্থানীয় এক বাসিন্দা প্রথমে রাস্তার ধারে একটি ব্যাগ দেখতে পান। ওই ব্যাগে রক্তের ছাপ দেখতে পেয়ে বারঘাট থানায় খবর দেন তিনি। পুলিশ এসে ব্যাগ খুলতেই এক শিশুর ছিন্নভিন্ন দেহ বেরিয়ে আসে। পুলিশ সূত্রে খবর, মৃতদেহের মাথা থেঁতলে দেওয়া হয়েছে এবং গলার নলিও কাটা। খুনের অভিযোগে এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে পেশ করা হলে ধৃতদের ১৪ দিনের জন্য সংশোধনাগারে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
গত বুধবার শামলি জেলার মাখমুলপুর গ্রামের আখের ক্ষেতে রক্তাক্ত অবস্থায় ওই নাবালকের দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কান্ধলা থানার পুলিশ। মৃতদেহ শনাক্ত করলে জানা যায় মৃত নাবালকের নাম গুরমিত। তার তিন বন্ধুর বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে। তাদের মধ্যে দুজন নাবালক।
হিন্দি ধারাবাহিকের অতিপরিচিত মুখ চন্দ্রিকা শাহ। তবে এর আগে নিজের থেকে বয়েসে প্রায় কুড়ি বছরের ছোট ছেলেকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিল এই বছর ৪১ এর অভিনেত্রী। এবার সেই স্বামীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন তিনি।
এবার দুবছর ধরে এক বৃদ্ধর দেহ আটকে রেখে তারই পেনশনের টাকায় ভোগ করার অভিযোগ উঠলো তারই সঙ্গীর বিরুদ্ধে। শুধু তাই নয় ওই টাকায় নিজের সমত শখ মেটাতেন ওই সঙ্গী। নিজের হাত খরচের জন্য ওই টাকা ব্যাবহার করতেন তিনি। প্রায় দু বছরের ও বেশি সময় ধরে তার মৃত্যু লুকিয়ে রেখেছিলেন। এমনটাই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যার ফলে শোরগোল পরে গেছে এলাকায়।
শক্তিগড়ে ভর সন্ধ্যেবেলায় খুন হয়েছিলেন বিজেপি নেতা রাজু ঝা। Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু কুমার। পুলিশ সূত্রে খবর, রাঁচির জগন্নাথপুরে বাড়ি ভাড়া নিয়ে ছিল তাঁরা। স্থানীয় থানার সাহায্য নিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে।