নজরবন্দি ব্যুরোঃ হিন্দি ধারাবাহিকের অতিপরিচিত মুখ চন্দ্রিকা শাহ। তবে এর আগে নিজের থেকে বয়েসে প্রায় কুড়ি বছরের ছোট ছেলেকে বিয়ে করে খবরের শিরোনামে উঠে এসেছিল এই বছর ৪১ এর অভিনেত্রী। এবার সেই স্বামীর বিরুদ্ধেই অভিযোগ দায়ের করলেন তিনি।
আরও পড়ুনঃ গান রচনার জন্য ৫০০ টাকার চেক বাবার থেকে! জানুন রবি ঠাকুরের অজানা কাহিনী
‘সাবধান ইন্ডিয়া: ক্রাইম অ্যালার্ট’, ‘সিআইডি’, ‘আদালত বিভিন্ন অপরাধ মুলক ধারাবাহিকে তিনি অভিনয় করেছিলেন। কিন্তু এবার তার ওই ২১ বছরের তরুন স্বামীই অপরাধ করে ফেললেন তাও আবার তাঁদের নিজেদের সন্তানের সঙ্গে। সেই সন্তান এখনও দুধের শিশু।

আসলে অভিনেত্রীর স্বামী তার সন্তান জন্মতে খুশি ছিলেন না। তাই হটাতই রেগে গিয়ে ওই ১৫ মাসের দুধের শিশুকে তুলে আছাড় মারেন। একবার নয় পর পর তিনবার আছাড় মারেন তিনি। এর পরই পুলিশে অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। ওই শিশুকে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল তখনই। আপাতত খুদে সুস্থ রয়েছেন।
১৫ মাসের শিশুকে তুলে আছাড় মারলেন স্বামী, কেমন আছে শিশুটি?

অভিনেত্রী জানিয়েছেন, তার স্বামী তার সন্তানের জন্মে খুশি ছিল না একেবারেই। সেই সন্তানের কারণে এবং আরও অনেক কারণে তাঁদের মধ্যে বচসা লেগেই থাকতো। সেদিন হটাতই ছেলের কান্নার শুনতে পান তিনি। ছুটে আসতেই দেখতে পান ছেলের রক্তাক্ত দেহ পরে রয়েছে মাটিতে। এবং তার পাশে রয়েছে স্বামী। গোটা ঘটনাটি ধরা পরে সিসিটিভি ফুটেজে।









