Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই, বিরাট সাফল্য সিটের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শক্তিগড়ে ভর সন্ধ্যেবেলায় খুন হয়েছিলেন বিজেপি নেতা রাজু ঝা। Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই। ধৃতদের নাম ইন্দ্রজিৎ গিরি ও লালবাবু কুমার। পুলিশ সূত্রে খবর, রাঁচির জগন্নাথপুরে বাড়ি ভাড়া নিয়ে ছিল তাঁরা। স্থানীয় থানার সাহায্য নিয়ে দুই জনকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, উত্তরপ্রদেশের জগদীশপুরের বাসিন্দা ইন্দ্রজিৎ এবং লাল্বাবুর বাড়ির বিহারের গয়া জেলার কাল্লিপুর থানার অন্তর্গত আকবরপুরে।

আরও পড়ুনঃ TMC: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, ধর্নায় শামিল মহিলা তৃণমূল

পুলিশ সূত্রে খবর, রাজুকে খুনের পর গাড়ি বদল করে দুষ্কৃতীরা। সেই গাড়ি দিল্লি থেকে ইন্দ্রজিৎ ও লালবাবু জোগাড় করেছিল বলে জানা যায়। ধৃতদের ১০ দিন নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য আবেদন জানাতে চায় পুলিশ। আবেদন মঞ্জুর করেছে সিজেএম।

প্রসঙ্গত, ১ এপ্রিল শক্তিগড়ে একটি দোকানের সামনে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়ে বিজেপি নেতা রাজু ঝাকে। খুনিরা তিন জন ছিল। তাঁরা নীল গাড়িতে করে এসেছিল বলে জানা যায়। পরে সিসিটিভি ফুটেজ থেকে ওই নীল গাড়ির অস্তিত্ব মেলে। গাড়ি থেকে গুলি, বোমা সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। পরে তদন্ত করতে নেমে সিট জানতে পেরে নীল গাড়িটি রেখে একটি সাদা গাড়িতে চড়ে এলাকা ছাড়ে দুষ্কৃতীরা।

Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই, অভিযুক্তদের তালিকা তৈরি করছে সিট

সেই ঘটনার ১৯ দিনের মাথায় রাজু ঝার খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, দূর্গাপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তির নাম অভিজিৎ মণ্ডল। তিনি পানাগড়ের বাসিন্দা বলে জানা যায়। সম্প্রতি Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই, ইতিমধ্যেই বাকি দুই জনকে জিজ্ঞাসাবাদ করে আরও একজনের নাম পেয়েছে সিট। সূত্রের খবর, খুনিরা যাতে পালাতে পারে, তাই গাড়ি বদল করা হয়েছিল। পুলিশ সূত্রে খবর, গাড়িটির হদিশ পেলে রাজু ঝার খুনের তদন্তে অনেকটাই জট খুলতে পারে।

Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই, অভিযুক্তদের তালিকা তৈরি করছে সিট

Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই, অভিযুক্তদের তালিকা তৈরি করছে সিট

শক্তিগড়ের শ্যুট আউটের ঘটনাকে ঘিরে এখনও উত্তাল রাজ্য রাজনীতি। যেভাবে সন্ধ্যেবেলায় শক্তিগড়ের মতো জায়গায় খুন করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই ঘটনার তদন্ত শুরু হয়েছে সিটের নেতৃত্বে। পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে ১২ জনের নেতৃত্বে এই সিট গঠন করা হয়েছে। সেই সিটের হাতে Raju Jha –র খুনে গ্রেফতার আরও দুই। মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত