TMC: কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, ধর্নায় শামিল মহিলা তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ জানিয়ে ধর্নায় শামিল মহিলা তৃণমূল। বুধবার থেকে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় শামিল হলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ তৃণমূলের অন্যান্য নেত্রীরা। কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন তাঁরা। আগামী ৩০ ঘন্টা ধরে ধর্নায় বসবে মহিলা তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুনঃ Weather update: ঘনাচ্ছে দুর্যোগের কালো মেঘ! ঘূর্ণিঝড়ের দাপটে বঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস!

আবাস যোজনা থেকে ১০০ দিনের কাজ সহ একাধিক প্রকল্পের টাকা বাকি রেখেছে কেন্দ্র সরকার। কিন্তু গায়ের জোরে কেন্দ্র সরকার বাংলার সঙ্গে বঞ্চনা করছে। এমনটাই অভিযোগ তুলে বুধবার সকাল ১০ টা থেকে গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় বসেছে তৃণমূল। সকাল থেকে ধর্নামঞ্চে উপস্থিত ছিলেন চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা সহ তৃণমূলের অন্যান্য নেতা ও বিধায়করা।

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, সরব তৃণমূল 

সকাল থেকেই প্ল্যাকার্ড হাতে ধর্নায় শামিল হয়েছেন তাঁরা। এর মধ্যে কোথাও লেখা, ইডি-সিবিআই দিয়ে জমিদারি চলছে। আবার কোথাও লেখা আবাস যোজনার টাকা দিতে হবে। নপইলে গদি ছাড়তে হবে। ধর্না মঞ্চ থেকে কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, একশো দিনের কাজ-সহ বিভিন্ন প্রকল্পে ১১৫ লক্ষ কোটি টাকা বরাদ্দ বাকি। একধিকবার বকেয়া মেটানোর আরজি জানালেও কোনও কাজ হয়নি বলেই ফের অভিযোগ করেন তিনি।

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, সরব তৃণমূল 

কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, সরব তৃণমূল 

এর আগে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে সুর চড়িয়ে মার্চ মাসেই ধর্নায় বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি পাওনা টাকা আদায় করতে দিল্লিতে গিয়ে এবিষয়ে ধর্না দেবেন। এমনটা জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে মূল্যবৃদ্ধি থেকে শুরু করে ইডি ও সিবিআইয়ের সক্রিয়তা নিয়েও সরব হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। একই সুর তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গলাতেও। আগামী দিনে বাংলার ১ কোটি মানুষের চিঠি নিয়ে দিল্লিতে দরবার কবেন। এমনটাই জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর