বাংলার বিজেপি নেতাদের গ্রেপ্তার নয়, শুক্রবার এই মর্মে রায় দিল সুপ্রিম কোর্ট। মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয় ও অর্জুন সিং- সহ পাঁচ বিজেপি নেতার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলেও তাঁদের আপাতত গ্রেপ্তার করা যাবে না বলে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
পাথরপ্রতিমার সভা থেকে বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা মুকুল রায়ের। সরাসরি আক্রমণ তৃণমলকে। এবার 'বাঁদর' বলে সম্মোধন শাসকদলকে। তিনি এদিন বলেন, "এখানে মানুষের বিপুল উপস্থিতি প্রমাণ করছে যে বাংলা থেকে তৃণমূলের বিদায় আসন্ন। আগেও এখানে এসেছি তৃণমূল কংগ্রেসকে জেতাতে। আজ আমার উপলব্ধি হচ্ছে, গড়তে চেয়েছিলাম শিব, গড়েছি বাঁদর। গত ১০ বছর ধরে ক্ষমতায় আছে তৃণমূল। সব প্রয়োজনীয় জিনিসের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সুদীপ্তই লিখেছেন চিঠি! মেনে নিল প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ। সাড়ে ৭ বছর ধরে জেলবন্দি রয়েছেন সারদা-কর্তা সুদীপ্ত সেন। গ্রেফতার হওয়ার এতদিন পর প্রকাশ্যে আসা তাঁর একটি চিঠি গতকাল থেকে শোরগোল ফেলে দিয়েছে রাজনৈতিক মহলে।
বিজেপির সহ সভাপতি হবার পর মুকুল কে শুভেচ্ছা জানিয়েছিলেন শুভেন্দু? সদ্য মন্ত্রিত্ব ছেড়েছেন প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সম্প্রতি কেন্দ্রীয় বিজেপির সহ-সভাপতি মুকুল রায়
এবার নারদা-কাণ্ডে ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর নোটিস পৌঁছল তিন নেতার কাছে। সূত্রের খবর, কলকাতার প্রাক্তন মেয়র ও মন্ত্রী ফিরহাদ হাকিম, প্রসূন বন্দ্যোপাধ্যায় ও মদন মিত্রকে দেওয়া হয়েছে এই নোটিস। যদিও প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, তিনি কোনও নোটিস পাননি। ফিরহাদ হাকিমকে ফোন করা হলে তাঁর ফোন বেজে যায়। এমনকি যোগাযোগ করা যায়নি মদন মিত্রের সঙ্গেও ।