প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকে লুক আউট নোটিস জারি করা হয়েছে। আর এবার তাঁকে আজ রাত ৮ টার মধ্যে সিবিআই দফতরে যাওয়ার নির্দেশ দেওয়া হল তাঁকে।
প্রাথমিক শিক্ষক পর্ষদের সভাপতি পদ থেকে মানিক ভট্টাচার্যকে অপসারণের বিষয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন মানিক ভট্টাচার্যকে অপসারিত করতে হবে। সেই নির্দেশও আজ বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ। দুর্নীতির কারণে পদ ফিরে পাবেন না মানিক স্পষ্ট করেছে আদালত।
কখনও ভিডিও কলে আবার কখনও বারির বারান্দায় এসে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়। এদিন বিধানসভার দুটি কমিটির বৈঠকে যোগ দেন তিনি। পরে পরে উপমুখ্যসচেতকের অফিসে কিছু ক্ষণ ছিলেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে যান।
সূত্রের খবর, ২০১১ সাল থেকে আজ অবধি প্রাথমিক শিক্ষক পদে সমস্ত নিয়োগের নথি খতিয়ে এখতে চান ইডির আধিকারিকরা। সূত্রের খবর, প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই সমস্ত নথি চেয়ে পাঠানো হয়েছে। ২০১১ সালের পর থেকে নিয়োগের তথ্য চাইল ইডি। তাতে ঘুম উড়েছে অনেকের।