Manik Bhattacharya: মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়, তাহলে লুক আউট নোটিশ!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে। কিন্তু বারবার বিজের উপস্থিতির প্রমাণ দিতে চেয়েছেন তিনি। কখনও ভিডিও কলে আবার কখনও বারির বারান্দায় এসে উপস্থিত হয়েছেন। মঙ্গলবার নাকাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়। এদিন বিধানসভার দুটি কমিটির বৈঠকে যোগ দেন তিনি। পরে পরে উপমুখ্যসচেতকের অফিসে কিছু ক্ষণ ছিলেন। কিন্তু সেখান থেকে বেরিয়ে যান।

আরও পড়ুনঃ TET Scam: ২০১১ সালের পর থেকে নিয়োগের তথ্য চাইল ইডি, শিক্ষক নিয়োগ নিয়ে কড়া পদক্ষেপ

উল্লেখ্য, উচ্চ শিক্ষা সংক্রান্ত যে কমিটি রয়েছে, সেই কমিটির অন্যতম সদস্য মানিক ভট্টাচার্য। এদিন সেই বৈঠকেই যোগ দিতে উপস্থিত হন তিনি। তাঁকে ঘিরে সাংবাদিকরা প্রশ্ন করলেও কোনও উত্তর দেননি।

মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়, বৈঠকে যোগ দিলেন তিনি
মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়, বৈঠকে যোগ দিলেন তিনি

২০১১ সাল থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য। ২০২১ সালে তৃণমূলের টিকিটে নদীয়ার নাকাশিপাড়া থেকে প্রার্থী হয়ে জয়লাভ করেন তিনি। কিন্তু পাহাড় প্রমাণ নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তকারী সংস্থার স্ক্যানারে রয়েছেন মানিক ভট্টাচার্য। কারণ, প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগে অনিয়মের অভিযোগ পেতেই তাঁকে বরখাস্ত করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে একাধিক বার তাঁকে তলব করে ইডি ও সিবিআই।

মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়, বৈঠকে যোগ দিলেন তিনি

মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়, বৈঠকে যোগ দিলেন তিনি
মানিক ভট্টাচার্যকে দেখা গেল বিধানসভায়, বৈঠকে যোগ দিলেন তিনি

সম্প্রতি মানিক ভট্টাচার্যের কোনও খোঁজ না পেয়ে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল। এ ব্যাপারে কলকাতা হাই কোর্টের দ্বারস্থও হয়েছিল ইডি। পরে সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যায় সিবিআই মানিকের বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করেছে। পরে মানিক নিজে জানান তিনি বাড়িতে রয়েছেন। আজ বিধানসভায় দেখা গেল তাঁকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন