Manik Bhattacharya: নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড মানিক গ্রেফতার, হেফাজতে নেবে ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সোমবার বিকেলে সিজিও কমপ্লেক্সে তলব। এরপর রাতভর চলে জিজ্ঞাসাবাদ। মঙ্গলবার প্রাথমিক শিক্ষক পদের নিয়োগ দুর্নীতির অন্যতম মাস্টারমাইন্ড মানিক ভট্টাচার্য। ইডি সূত্রে খবর, জিজ্ঞাসাবাদ পর্বে তদন্তকারী অফিসারদের সঙ্গে অসহযোগিতা করছিলেন তৃণমূল বিধায়ক৷ সেকারণেই রাতভর জিজ্ঞাসাবাদের পর তৃণমূল বিধায়ককে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: সিবিআই ও ইডি এখন গো স্লো চলছে, নিয়োগ দুর্নীতি নিয়ে বিস্ফোরক সেলিম

যদিও এর আগে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে মানিককে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি পদ থেকে অপসারিত করা হয়েছিল। এবার বড় পদক্ষেপ নিল ইডি৷ এর আগে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের নামে চার্জশিট জমা করে ইডি। দীর্ঘ চার্জশিটে ছত্রে ছত্রে মানিক ভট্টাচার্যের সঙ্গে নিয়োগ দুর্নীতি নিয়ে পার্থর যোগ ধরা পড়ছিল।

নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড মানিক গ্রেফতার, হেফাজতে নেবে ইডি
নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড মানিক গ্রেফতার, হেফাজতে নেবে ইডি

এমনকি পার্থর ফোনের মেসেজ থেকে মানিকের কার্যকলাপ সম্পর্কেও অবগত হয় ইডির আধিকারিকরা৷ তখন থেকে মানিকের বিরুদ্ধে চাপ তৈরি করে ইডি ও সিবিআই। এমনকি তার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছিল৷ এরপরেই মানিককে একাধিক নথি নিয়ে তলব করা হয়। ইডি

নিয়োগ দুর্নীতির মাস্টারমাইন্ড মানিক গ্রেফতার, হেফাজতে নেবে ইডি

3 1

সূত্রে খবর, এর আগে মানিক যে তথ্য জমা করেছিল, সেই তথ্যে গরমিল ছিল। সেকারণেই গতকাল জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়৷ রাতভর জিজ্ঞাসাবাদের পর সকালে গ্রেফতার করা হয় মানিককে। আজই তাকে আদালতে পেশ করে হেফাজতে নিতে চায় ইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন