পড়াশুনার পর চাকরি পেলে তার ১ বছর পর ১৫ বছরের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। এই ক্রেডিটকার্ডের আবেদনপত্র অনলাইনে পাওয়া যাবে। ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনুমোদন, নির্বাচনে দেওয়া ১০ টি প্রতিশ্রুতির মধ্যে আরও একটি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
শিশুদের রক্ষা করতে হবে করোনার হাত থেকে, তাই করোনা আক্রান্ত ১ থেকে ৯০ দিনের শিশুদের জন্য ৩৫০ এসএনসিইউ শয্যা বরাদ্দ করা হচ্ছে। সাথে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার কথা মাথায় রেখে ১ হাজার ৩০০ এনআইসিইউ বেড প্রস্তুত করা হচ্ছে।
বিধায়ক পদ ছেড়ে যাচ্ছেন রাজ্যসভায়? তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হচ্ছেন মুকুল রায়। অন্তত সূত্রের খবর এমনটাই। তৃণমূল ছাড়ার আগে মুকুল এই পদেই ছিলেন। পরে পদ ও দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন তিনি।
নার্স - ডাক্তারদের সপ্তাহে ২-৩ দিন ছুটি, নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। করোনাকালে দিনরাত পরিশ্রম করে চলেছেন চিকিৎসক - নার্স - স্বাস্থ্য কর্মীরা। তাই তাঁদের কিছুটা রিলিফ দেওয়ার জন্যে নতুন নির্দেশ দেওয়া হল স্বাস্থ্য দফতরের তরফে।
বড়ো ঘোষণা নবান্নের, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ২ সপ্তাহ ফের লকডাউন বাংলায়। সাংবাদিক বৈঠকে আজ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। নবান্নের তরফ থেকে ঘোষোণা করা হয়েছে আগামী কাল, অর্থাৎ রবিবার থেকে আগামী ৩০ মে পর্যন্ত, ১৫ দিনের জন্য জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত দফতরগুলি ছাড়া, সমস্ত সরকারি, বেসরকারি দফতর বন্ধ থাকবে রাজ্য জুড়ে।