নজরবন্দি ব্যুরোঃ ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনুমোদন, নির্বাচনে দেওয়া ১০ টি প্রতিশ্রুতির মধ্যে আরও একটি পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনুমোদন দেওয়া হল যার গ্যারেন্টার হবে রাজ্য সরকার। আগামী ৩০ জুন আনুষ্ঠানিক সূচনা হবে এই প্রকল্পের। ১০ বছর পশ্চিমবঙ্গে বসবাস করেছেন এমন স্নাতক, স্নাতকোত্তর থেকে ডক্টরেট পর্যন্ত এই সুবিধা পাবেন।
আরও পড়ুনঃ সরকারের ‘দুয়ারে’ সিরিজে নয়া সংযোজন, ডোমজুরে চালু হল দুয়ারে পানীয় জল প্রকল্প।


কিন্তু ঋণ যখন দেওয়া হবে তাহলে তা ফেরতও তো দিতে হবে? এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, পড়াশুনার পর চাকরি পেলে তার ১ বছর পর ১৫ বছরের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। এই ক্রেডিটকার্ডের আবেদনপত্র অনলাইনে পাওয়া যাবে।
নির্বাচনের আগে জনসভা থেকে একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা। বলেছিলেন, ‘আরও কাজ করে দেব। আরও উন্নয়ন করে দেব। আরও কর্মতীর্থ করে দেব। ডবল ডবল চাকরি হবে। ডবল ডবল শিক্ষা হবে। ডবল ডবল কাজ হবে। স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে দেড় কোটি ছেলে-মেয়ে কাজ পাবে। বাইরে যাওয়ার কোনও প্রয়োজন নেই।’
পাশাপাশি ইস্তেহারে দিয়েছিলেন ১০টি প্রতিশ্রুতি। এসসি/এটি (SC/TS) ও সাধারণ সম্প্রদায়ের (General cast) মহিলাদের মাসে ৫০০ ও ১০০০ টাকা করে হাত খরচের প্রতিশ্রুতি। স্বাস্থ্যসাথী নিয়ে বলেছিলেন, বছরে চারবার দুয়ারে সরকার হবে। সেখানে নাম লেখালেই স্বাস্থ্যসাথীর কার্ড পাওয়া যাবে। জুন মাস থেকে আগামী পাঁচ বছর রাজ্যের মানুষদের দুয়ারে রেশন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।


১৮ বছরের ঊর্ধ্বে যারা স্বামীহারা হবেন, তাঁদের দেওয়া হবে বিধবা ভাতা। যোগ্য পড়ুয়াদের জন্য ১০ লাখ টাকার স্টুডেন্ট ক্রেডিট কার্ড আনা হবে। চার শতাংশ সুদ দিতে হবে। এতে জামিনদার লাগবে না বলে জানিয়েছেন মমতা। ইত্যাদি মোট ১০টি প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল নেত্রী।
১০ প্রতিশ্রুতির মধ্যে ছিল এক একর জমি যে কৃষকদের আছে তাদের ১০ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি। ইতিমধ্যেই সেই প্রকল্প চালু করেছেন। এবার থেকে বার্ষিক ৫ হাজার টাকার পরিবর্তে কৃষকরা পাবেন বার্ষিক ১০ হাজার টাকা। আর এবার পালন করলেন আরও একটি প্রতিশ্রুতি। চালু করলেন ১০ লক্ষের স্টুডেন্ট ক্রেডিট কার্ড। যার গ্যারান্টার হবে খোদ রাজ্য সরকার।







