অনাস্থা আনবে তৃণমূল, তার আগেই ইস্তফা মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতির

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনাস্থা আনবে তৃণমূল, একথা গতকালই জানিয়েছিলেন তৃণ্মুলের সাংসদ আবু তাহের খান, জানানো হয়েছিলো আগামী ২৪সে মে অনাস্থা আনা হবে ভোটের মুখে দলত্যাগী মুর্শিদাবাদ জেলা পরিষদের সভাধিপতি  মোশারফ হোসেনের বিরুদ্ধে। তবে ঘাসফুল শিবিরের কালকের ঘোষণার পরেই, আজ নিজেই পদ থেকে ইস্তফা দিয়েছেন মোশারফ হোসেন।

আরও পড়ুনঃ প্রধানমন্ত্রীর ঘোষণার ১৩ দিন পার, কেন্দ্রের ফ্রি রেশন নিয়ে প্রশ্ন রেশন ডিলারদের

রাজনীতির ময়দানে এর আগেও দল বদলেছেন তিনি।  রাজনীতির আঙিনায় প্রবেশ করেছিলেন অধীর চৌধুরির হাত ধরে। বেশ দীর্ঘকাল রাজনীতি করার পর। শুভেন্দু অধিকারীর হাত ধরে হাত চিহ্ন ছেড়ে প্রবেশ করেন ঘাসফুল শিবিরে। গত পঞ্চায়েত ভোটে নির্বাচিত হয়ে মুর্শিদাবাএর জেলা সভাধিপতির পদে আসীন হন। কিন্তু বাদ সাধে শুভেন্দুর বিজেপি গমণ। যাঁর হাত ধরে ঘাসফুল শিবিরে এসেছিলেন মোশারফ, তিনি নিজেই পদ্মবনে যাওয়ায় নিজের অবস্থান নিয়ে দোলাচালে পড়ে গিয়েছিলেন তিনি। একদিকে নিজের দলের কাজে ক্রমশ নিষ্ক্রিয় হয়ে পড়ায় তৃণমূলের তরফেও কোণঠাসা হয়ে পড়ছিলেন।

তার পরেই তৃণমূল থেকে তাঁকে বহিষ্কার করা হয়। অতঃপর নিজের প্রথম দলে ফের ফিরে যান তিনি। ভোটের মুখে পুরনো দলে ফিরে যাওয়ায় বিধানসভার টিকিটও পান। কিন্তু জয়ের মুকুট ওঠেনি তাঁর মাথায়। এদিকে ২২ টি বিধানসভার মধ্যে সামশেরগঞ্জ এবং জঙ্গিপুর ছাড়া মোট ২০ টি বিধানসভার ১৮টিতে জয় লাভ করেছে তৃণমূল কংগ্রেস। বিপুল জয়ের পর জেলা পরিষদ পুনরুদ্ধারে তৎপরতা শুরু করেছে ঘাসফুল শিবির। কিন্তু দল থেকে বহিস্কার করা হলেও, পদ থেকে কাউকে সরান যায়না। সেদিক থেকে নিজের পুরানো পদেই আসীন ছিলেন মোশারফ হোসেন।

অনাস্থা আনবে তৃণমূল, গতকাল মুর্শিদাবাদের জেলা সভাপতি-সাংসদ আবু তাহের জানিয়েছিলেন আগামী ২৪সে মে অনাস্থা আনা হবে মোশারফের বিরুদ্ধে। আইনি পদক্ষেপ নেওয়া হবে, তার সঙ্গে দলত্যাগীদের বিরুদ্ধেও। কালকের এই ঘোষণার পরই মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে মুর্শিদাবাদের জেলা সভাধিপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন মোশারফ হোসেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন