বিধায়ক পদ ছেড়ে যাচ্ছেন রাজ্যসভায়? তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হচ্ছেন মুকুল রায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিধায়ক পদ ছেড়ে যাচ্ছেন রাজ্যসভায়? তৃণমূলের সর্বভারতীয় সহ সভাপতি হচ্ছেন মুকুল রায়। অন্তত সূত্রের খবর এমনটাই। তৃণমূল ছাড়ার আগে মুকুল এই পদেই ছিলেন। পরে পদ ও দলত্যাগ করে বিজেপিতে যোগ দেন তিনি। এখন আবার সেই পদেই অধিষ্ঠিত করা হচ্ছে তাঁকে। কদিন আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ পেয়েছেন দায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুনঃ বৃহত্তম ব্যাঙ্কের মানবিক সিদ্ধান্ত, এবার করোনা চিকিৎসার ক্ষেত্রে ঋণ দেবে এসবিআই।

সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব হাতে নেওয়ার পরেই শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষদের চ্যালেঞ্জ উড়িয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় কে ফিরিয়ে এনেছেন তৃণমূলে। সাথে সাথেই সম্ভাবনা তৈরী হয়েছে ত্রিপুরা সহ একাধিক রাজ্যে তৃণমূল বিস্তারের। মুকুল রায়ও জানিয়েছেন সর্বোতভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন। সেই কাজ সম্ভবত ত্রিপুরা থেকেই শুরু হচ্ছে।

২০২৪ লোকসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যে জাতীয় স্তরের সংগঠন বাড়ানোর টার্গেট নিয়েছে তৃণমূল। সেই লক্ষ্যে পৌঁছাতে মুকুল রায়কে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে বলে খবর। তৃণমূল ছাড়ার আগে ত্রিপুরা, অসম, বিহারের মতো রাজ্যে তৃণমূলের সংগঠনের দায়িত্বে ছিলেন মুকুল রায়। ২০২৪ এর লক্ষ্যে মুকুল রায় কে সেই দায়িত্বে আবার ফিরিয়ে আনা হচ্ছে।

আরও পড়ুনঃ দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলো বেশ কিছুটা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা।

বিধায়ক পদ ছেড়ে যাচ্ছেন রাজ্যসভায়? মুকুল রায়ের প্রত্যাবর্তনে কানাঘুষো চলছে তৃণমূলের অন্দরে, বাইরে। সূত্র বলছে এখনই বিধায়ক পদ ছাড়ছেন না মুকুল। তাঁর রাজ্যসভায় যাওয়া নিয়ে পরে সিদ্ধান্ত নেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২ জুলাই বিধানসভা অধিবেশনে যোগ দেবেন তিনি। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতে বিধায়ক হয়েছেন মুকুল রায়

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন