দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলো বেশ কিছুটা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলো বেশ কিছুটা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। দেশের করোনার দ্বিতীয় ঢেউ বেশ কিছুদিন ধরেই নিয়ন্ত্রিত। কমেছে সংক্রমণের হার। অনেক রাজ্যেই শিথিল করা হয়েছে লকডাউন। আর এই দ্বিতীয় ঢেউই দেশজুড়ে বিধ্বস্ত হয়ে পড়েছিল চিকিৎসা ব্যবস্থা। বেশ কয়েকদিন ধরেই দেশের সংক্রমণের হার এক লাখের নিচে হচ্ছিল এবার সেই সংক্রমণ কমে দাঁড়ালো ৭০ হাজার।

আরও পড়ুনঃ টানা ৩ দিন কমল সুস্থতার হার, করোনার দাপটে বাংলায় আজও মৃত্যু ৮৪ জনের।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৭০ হাজার ৪২১ জন। সংক্রমণের সংখ্যা বেশ কিছুটা কমলেও মৃত্যুর সংখ্যা নিয়ে চিন্তায় আছেন বিশেষজ্ঞরা।ও গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ হাজার ৯২১ জন মানুষের। সব মিলিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ৩ লক্ষ ৫১ হাজার ৩০৯ জনের। তবে টিকা করণ কর্মসূচির ওপর জোর দেওয়ার ফলে সংক্রমণ কমিটিকে বলে মনে করছেন চিকিৎসকরা। দেশে এখন পর্যন্ত করো না আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৫ লক্ষ ৫১০ হাজার ৪১০ জনে। যার মধ্যে সুস্থ হয়ে করোনা জয় করে ইতিমধ্যেই বাড়ি ফিরে গিয়েছেন ২ কোটির বেশি মানুষ।

দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমলো বেশ কিছুটা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুর সংখ্যা। দেশে এই মুহূর্তে সুস্থতার হার ৯৩.৩৮%। গত ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে বাড়ি পৌঁছেছেন ১ লক্ষ ১৯ হাজার ৫০১ জন। এই মুহূর্তে সক্রিয় করোনা রুগীর সংখ্যা ৯ লক্ষ ৭৩ হাজার ১৫৮ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত