নজরবন্দি ব্যুরোঃ টানা ৩ দিন কমল সুস্থতার হার, বাংলায় আজও মৃত্যু ৮৪ জনের। তবে গত কয়েকদিনের পরম্পরা বজায় রেখে রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। ৭ টি জেলায় কারও মৃত্যু হয়নি এদিন। উত্তর থেকে দক্ষিণ বঙ্গ সর্বত্র কমেছে করোনা ভাইরাসের দাপট। যদিও বিশেষজ্ঞরা বলছেন স্বস্তি সাময়িকের। সবাই দ্রুত ভ্যাকসিন না পেলে তৃতীয় ঢেউতে আরও ক্ষতি হবে ভারতের। এরই মধ্যে কোভিশিল্ড টিকার ৩ লক্ষ ৫০ হাজার ডোজ এসে পৌঁছেছে রাজ্যে।
আরও পড়ুনঃ বিধানসভায় বিরোধী দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা যোগ দিতে পারেন তৃণমূলে! #Exclisive


এদিকে ১৩ই জুন রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় রাজ্যের সব থেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ৫৯৭ জন, মৃত্যু হয়েছে ২০ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ৪২৬ জন, মৃত্যু হয়েছে ১৫ জনের। একমাত্র জেলা পুরুলিয়া বাদ দিয়ে রাজ্যের সব জেলাতেই এদিন বেড়েছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। এদিন রাজ্যের সবথেকে কম সংক্রমণ ধরা পড়েছে পুরুলিয়া জেলায়। এই জেলাতে করোনা সংক্রামিত হয়েছেন মাত্র ৭ জন। তার পরেই স্থান কালিম্পং জেলার, মাত্র ২৮ জনের দেহে পাওয়া গিয়েছে সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৮৪ জন। যা নিয়ে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪ লক্ষ ৬১ হাজার ২৫৭ জন। এদিন রাজ্যে করোনা মুক্তি ঘটেছে ২ হাজার ৪৯৭ জনের। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ১৭ হাজার ৬৫১ জন। যা গতকালের থেকে ১ হাজার ৪০৩ জন বেড়েছে। ২৪ ঘন্টায় ৮৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৮৯৬।
সার্বিক ভাবে রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৪ লক্ষ ২৬ হাজার ৭১০ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৬০ হাজার ১১৩ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩২ লক্ষ ৯৫ হাজার ৮৫৬ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৬.৬৩ শতাংশ। টানা ৩ দিন কমল সুস্থতার হার, আজকের পরিসংখ্যান বলছে ৯৭.৬৪ শতাংশ করোনা আক্রান্ত সুস্থ হয়ে উঠেছেন বাংলায়। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।










